1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বগুড়া আদমদীঘিতে আন্তর্জাতিক নারী দিবস পালিত - নব দিগন্ত ২৪
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

বগুড়া আদমদীঘিতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ১৮৮ বার পড়া হয়েছে

আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার: “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার আদমদীঘি উপজেলায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে। রোববার (৮ মার্চ) আদমদীঘি উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক দপ্তর–এর যৌথ আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা ও র‍্যালির আয়োজন করা হয়। দিনের কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রী ও সচেতন নারীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা বেগম–এর সভাপতিত্বে এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বরুণ কান্তি–এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা, সার্কেলের সহকারী পুলিশ সুপার আছিব হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা রবিউল ইসলাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা নাহিদ হোসেন, থানার অফিসার ইনচার্জ আতাউর রহমানসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক এবং স্থানীয় জনগণ। আলোচনা সভায় বক্তারা নারী অধিকার, সমতা এবং নারীর নিরাপত্তা নিশ্চিত করতে সমাজের সব স্তরের মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট