1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বগুড়া আদমদীঘিতে চার চোরাই গরুসহ দুইজন গ্রেপ্তার - নব দিগন্ত ২৪
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
সর্বশেষ :
রাজৈরে সাংবাদিকের মাতৃবিয়োগে দোয়া মাহফিল ডিমলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে একই পরিবারের দুই শিশুর মৃত্যু নওগাঁ জেলা পুলিশের গত মধ্যরাতে বড় ধরনের মাদকবিরোধী অভিযান : বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৯০ কেজি গাজা (যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা), সহ দুইজন বড় মাদক ব্যবসায়ী গ্রেফতার সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয়ের ১০ বছর কারাদণ্ড

বগুড়া আদমদীঘিতে চার চোরাই গরুসহ দুইজন গ্রেপ্তার

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৯ বার পড়া হয়েছে


আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার : বগুড়ার আদমদীঘিতে চারটি চোরাই গরুসহ দুইজনকে
গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গত রোববার (৩১ আগষ্ট) দিবাগত গভীর রাতে আদমদীঘি উপজেলার
নসরতপুর ইউপির বিনাহালি গ্রাম থেকে তাদের গ্রেপ্তার ও চোরাই গরু উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো. আদমদীঘি উপজেলার বিনাহালি আকন্দপাড়ার হাসান কাজীর ছেলে হারুনুর
রশিদ ওরফে হারুন (৫৫) ও একই গ্রামের শমসের আলী আকন্দের ছেলে ইদ্রিস আলী (৪৬)।
আদমদীঘি থানা পুলিশ জানায়, গত রোববার দিবাগত রাতে আদমদীঘি থানার উপ পরিদর্শক
ফোর্সসহ মাদকদ্রব্য উদ্ধার, গ্রেফতারী পরোয়ানা তামিল ও অবৈধ অস্ত্র উদ্ধার পরিচালনা কালে
আদমদীঘির বিনাহালি গ্রামে চোরাই গরু বেচাকেনা চলছে। এমন গোপন সংবাদের ভিক্তিতে
রাত ১২ টার দিকে বিনাহালি গ্রামে অভিযান চালিয়ে গ্রেপ্তারকৃত হারুনুর রশিদ হারুনের
বাড়ির গোয়াল ঘর থেকে দুইটি চোরাই গরু উদ্ধার করেন। এরপর গ্রেপ্তারকৃতদের দেয়া
তথানুসারে পলাতক আসামী ইছাহাক আলী ওরফে ইচনের বাড়ির গোয়াল ঘর থেকে অপর আরো
দুটি চোরাই গরুসহ মোট চারটি গরু উদ্ধার করা হয়। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ
এসএম মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন. এ ঘটনায় চারজনের বিরুদ্ধে মামলা
রুজু করে গতকাল সোমবার দুপুরে গ্রেপ্তারকৃত দুই আসামীকে আদালতে পাঠানো হয়েছে।
চোরাই গরুর মালিক এখনও সনাক্ত হয়নি।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট