1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বগুড়া আদমদীঘিতে দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা - নব দিগন্ত ২৪
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

বগুড়া আদমদীঘিতে দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা

আতিকুর রহমান
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৩১ বার পড়া হয়েছে

আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার: বগুড়ার আদমদীঘি উপজেলায় যথাযোগ্য মর্যাদায় ও শান্তিপূর্ণ ভাবে ৬৫টি পূজা মন্ডপে পালিত হবে শারদীয় দুর্গাপূজা। এই উপলক্ষ্যে বুধবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে কনফারেন্স রুমে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যার সভাপতিত্বে এই সভাটি অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার রবিউল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার ডা: আব্দুল হালিম, নেসকোর নির্বাহী প্রকৌশলী অমিত কুমার রায়, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রউফ, ওসি তদন্ত শহিদুল ইসলাম, সান্তাহার ফাঁড়ির পরিদর্শক হাবিবুর রহমান, উপজেলা জামায়াতের আমীর হাফেজ আতোয়ার হোসেন, বিএনপির সহ সভাপতি কামরুল হাসান, ইসলামি আন্দোলন আদমদীঘি শাখার সভাপতি আব্দুর রাজ্জাক, সম্পাদক আব্দুস ছালাম সরদার, সদর জামায়াতের আমীর ইদ্রিছ আলী, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা মহিউদ্দিন তালুকদার, নাজিম উদ্দীন, আনসার ভিডিপি অফিসার ফারজানা কাদের সুমি, ফায়ার সার্ভিস স্টেশন ম্যানেজার আফাজ উদ্দিন, উপজেলা পুজা উদযাপন পরিষদ সভাপতি অসিত দেবনাথ বাপ্পা, সাধারণ সম্পাদক মিহির কুমার সরকার, চড়কতলা রাধাগোবিন্দ মন্দির সভাপতি কানাই চন্দ্র প্রমুখ। এসময় উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা বলেন, উপজেলার ৬টি ইউনিয়ন ও পৌরসভায় ৬৫ পূজা মন্ডপে দুর্গাপূজা উদযাপিত হবে। এরমধ্যে সান্তাহার পৌরসভায় ১০টি, সান্তাহার ইউনিয়নে ৪টি, ছাতিয়ানগ্রাম ইউনিয়নে ৯টি, নশরতপুর ইউনিয়নে ৭টি, আদমদীঘি সদর ইউনিয়নে ১০টি, কুন্দগ্রাম ইউনিয়নে ১৩টি, চাঁপাপুর ইউনিয়নে ১২টি। পূজা মন্ডপগুলোতে
অপ্রীতিকর ঘটনা এড়াতে বিভিন্ন স্তরে নিরাপত্তা ব্যবস্থা প্রতিষ্ঠা, সিসি ক্যামেরা স্থাপন, পর্যাপ্ত পুলিশ ও আনসার মোতায়েন, স্বেচ্ছাসেবক দল গঠন, বিদ্যুৎ ও আলোকসজ্জা নিশ্চিতকরণ, বিদ্যুতের বিকল্প জেনারেটর ব্যবস্থা রাখা, স্বাস্থ্যসেবা ও অগ্নিনির্বাপণ ব্যবস্থাসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট