1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বগুড়া আদমদীঘিতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মহিত তালুকদার - নব দিগন্ত ২৪
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ অপরাহ্ন
সর্বশেষ :
রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার নিমগাছি বাজারে ভয়াবহ আগুনে ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি সলঙ্গায় ২ দিনব্যাপী সিরাত মাহফিল অনুষ্ঠিত বিয়ের চার মাসেই থামল মুন্নির জীবন, যৌতুকের ১০ লাখ টাকার দাবিতে নির্যাতনের অভিযোগ বগুড়া সান্তাহারে জুয়েলার্সে ঢুকে ব্যবসায়ীকে ছুরিকাঘাত

বগুড়া আদমদীঘিতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মহিত তালুকদার

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ১২৪ বার পড়া হয়েছে

আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার: বগুড়ার আদমদীঘিতে ৭৫ লাখ ৪ হাজার ৮১৫টাকা ব্যায়ে একটি গুরুত্বপূর্ণ সড়কের
উন্নয়ন কাজ শুরু করা হয়েছে। রবিবার সকাল ১০টায় উপজেলার সান্তাহার ইউনিয়নের
কায়েতপাড়া রেলগেট ঘুমটি থেকে গ্রামটির প্রায় মসজিদ পর্যন্ত ৬৩০ মিটার সড়ক
উন্নয়ন কাজের উদ্বোধন করেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য
আব্দুল মহিত তালুকদার। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে রাজশাহী বিভাগ
(সিরাজগঞ্জ জেলা ব্যতীত) গ্রামীণ অবকাঠামো প্রকল্পের আওতায় দুইটি প্যাকেজে মেসার্স ব্লু হুইল কন্সট্রাকশন ও মেসার্স আশা মেটালস নামের দুটি ঠিকাদারী
প্রতিষ্ঠান সড়কটির উন্নয়ন কাজ করছেন।
উদ্বোধন ঘোষনাকালে উপস্থিত ছিলেন সান্তাহার পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন ভু্ট্টু, জেলা বিএনপির সমাজ কল্যাণ সম্পাদক মাহফুজুল হক টিকন, উপজেলা প্রকৌশলী রিপন কুমার সাহা, সান্তাহার ইউপি
চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) নাজিম উদ্দীন, উপজেলা বিএনপির সহ সভাপতি কামরুল হাসান
মধু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক এসএম জুয়েল রানা, সান্তাহার পৌর মহিলা দলের সভাপতি এইচ এম মুক্তা, শ্রমিকদল নেতা মাসুদ রানা, যুবদল নেতা রুহুল ইসলাম রাজু, সাংবাদিক জিললুর রহমান ও শফির উদ্দীন প্রমূখ।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এলাকার মানুষ এই সড়কটির উন্নয়নের দাবি জানিয়ে
আসছিলেন। সড়কটি উন্নয়ন হলে গ্রামের মানুষের যাতায়াত সহজ হবে ।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট