1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বগুড়া আদমদীঘিতে ৪র্থ শ্রেণির ছাত্রী ধর্ষণের শিকার: দুই জন গ্রেপ্তার - নব দিগন্ত ২৪
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
সর্বশেষ :
৭ ফেব্রুয়ারি ঠাকুরগাঁওয়ে তারেক রহমান—সকালেই ঘোষণা দিলেন মির্জা ফখরুল ডিমলায় গেজেট প্রকাশের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত শার্শা উপজেলায় উলাশী ইউনিয়নে নুরুজ্জামান লিটন এর ধানের শীষের নির্বাচনী পথসভায় জনসমুদ্রে পরিণত যশোর সদর উপজেলার চুড়ামনকাটি এলাকায় প্রেম করে বিয়ে শাশুড়ির গলায় ছুরি চালালো জামাই রাজৈর উপজেলাকে সতিনের দৃষ্টিতে দেখতো বিগত দিনের এমপিরা; ডক্টর কামরুল ইসলাম সাঈদ আনসারি। পুলিশ লাইন হাই স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন রাজধানীর উত্তরা পশ্চিম থানা আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকা হতে ৩ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ চাঁদাবাজমুক্ত আধুনিক শহর গড়ে তোলার অঙ্গীকার বিএনপি প্রার্থী এম. আকবর আলীর বগুড়ায় নির্মাণাধীন হিমাগারের ছাদ ধসে শ্রমিকের মৃত্যু! সিরাজগঞ্জ-৩, জামায়াতের প্রার্থী প্রত্যাহারে ফুরফুরে বিএনপি 

বগুড়া আদমদীঘিতে ৪র্থ শ্রেণির ছাত্রী ধর্ষণের শিকার: দুই জন গ্রেপ্তার

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে

আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার: বগুড়ার আদমদীঘিতে ৪র্থ শ্রেণীর (১৪) এক হিন্দু পরিবারের ছাত্রীকে কৌশলে বাড়িতে ডেকে নিয়ে দুই বন্ধু মিলে পালাক্রমে ধর্ষনের ঘটনা ঘটিয়েছে। আদমদীঘি থানা পুলিশ গত রোববার রাতে এ ঘটনায় জড়িত আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির বড়আখিড়া মন্ডলপাড়ার শ্রী নেপাল চন্ত্র সরকারের ছেলে শ্রী শিপন কুমার সরকার (২০) ও একই গ্রামের শ্রী সত্যনাথ দাসের ছেলে শ্রী সজল দাস ওরফে সঞ্জয় (১৭) নামের দুই লম্পটকে গ্রেপ্তার করেছে। পরদিন গতকাল সোমবার ধর্ষনের শিকার ওই ছাত্রীকে ডাক্তারী পরীক্ষা ও জবানবন্দী গ্রহনের জন্য আদালতে প্রেরন করা হয়েছে। আদমদীঘি থানা ও মামলা সুত্রে জানা যায়, আদমদীঘি উপজেলার বড়আখিড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেনীর হিন্দু পরিবারের ওই ছাত্রী গত ৯ জানুয়ারী বেলা সাড়ে ১১ টায় নিজ বাড়ি বড়আখিড়া মন্ডলপাড়া হতে প্রাইভেট পড়তে যাবার পথে আসামী সজল দাস ওরফে সঞ্জয় তাদের বাড়ি ফাকা থাকার সুযোগে কৌশলে ওই ছাত্রীকে ডেকে বাড়িতে নিয়ে যায়। সেখানে আগে থেকেই অবস্থান করছিল অপর আসামী শ্রী শিপন কুমার সরকার। এরপর আসামীরা ওই ছাত্রীকে একটি কক্ষে নিয়ে মুখ বেঁধে তার ইচ্ছার বিরুদ্ধে দুজন মিলে পালাক্রমে ধর্ষন করে। এরপর ঘটনাটি কাউকে বললে হত্যা ও তাদের আগে ধারন করা ছবি ফেসবুক বা টিকটিকে ছড়িয়ে দিবে বলে ধর্ষনকারিরা হুমকি দিয়ে ছাত্রীকে ছেড়ে দেয়। এ ঘটনার ১০ দিন পর গত রোববার (১৮ জানুয়ারী) সন্ধ্যায় তার বাবা মাসহ প্রতিবেশিদের জানালে ছাত্রীর মা বাদি হয়ে রাতে উল্লেখিত ব্যক্তিদের নামে আদমদীঘি থানায় মামলা দায়ের করলে পুলিশ রাতেই অভিযুক্ত দুই আসামীকে গ্রেপ্তার করে। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামীদের ও ভিকটিম ছাত্রীকে ডাক্তারী পরীক্ষা ও জবানবন্দী গ্রহনের জন্য আদালতে প্রেরন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট