1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বগুড়া আদমদীঘির মুরইল তালুকদার পাড়া রাস্তায় জলাবদ্ধতায় সীমাহিন দুর্ভোগ - নব দিগন্ত ২৪
রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
ডিমলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে একই পরিবারের দুই শিশুর মৃত্যু নওগাঁ জেলা পুলিশের গত মধ্যরাতে বড় ধরনের মাদকবিরোধী অভিযান : বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৯০ কেজি গাজা (যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা), সহ দুইজন বড় মাদক ব্যবসায়ী গ্রেফতার সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয়ের ১০ বছর কারাদণ্ড আদমদীঘি উপজেলায় ঝুঁকিপূর্ণ ৩ ভবনে চলে দাপ্তরিক কাজ, নেই প্রধান ৬ কর্মকর্তা

বগুড়া আদমদীঘির মুরইল তালুকদার পাড়া রাস্তায় জলাবদ্ধতায় সীমাহিন দুর্ভোগ

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ১১৮ বার পড়া হয়েছে

আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার: বগুড়ার আদমদীঘির মুরইল তালুকদার পাড়া যাতায়াতের রাস্তায় একটু বৃষ্টিতেই ভয়াবহ আকারে জলাবদ্ধা সৃষ্টি হওয়ায় যাতায়াতে মারাত্মক দুর্ভোগ পোহাতে হচ্ছে। পানি নিস্কাশনে ড্রেনের ব্যবস্থা না থাকা ও রাস্তার উত্তর পাশে মাটি ভরাট করে রাখায় এই জলাবদ্ধতা আরো প্রকট হয়েছে বলে স্থানীয় বাসিন্দারা জানান। জানায়ায়, আদমদীঘি উপজেলার মুরইল বাসস্ট্যান্ড-নসরতপুর ইউনিয়ন অভিমুখী সড়ক থেকে মুরইল তালুকদার পাড়া যাবার ইট বিছানো রাস্তা রয়েছে। এই রাস্তার দুই ধারে অনেকেই বসবাস করে থাকেন। ওই পাড়ায় বসবাসকারিদের বাসা বাড়ির পনি নিস্কাশনের তেমন কোন ড্রেনেজ ব্যবস্থা নেই। একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতা সৃষ্টি হয়ে ভোগান্তিতে পড়তে হয় তাদের। সম্প্রতি মুরইল তালুকদার পাড়া রাস্তায় প্রবেশের মুখে আব্দুর রহিম ও রাজনের বাড়ির উত্তরে জনৈক ব্যক্তি মাটি কেটে ভরাট করে স্তুপ করে রাখেন। গত কয়েক দিনের লাগাতার বৃষ্টিপাতের কারনে ও পানি নিস্কাশনের ড্রেনেজ ব্যবস্থা না থাকায় তালুকদার পাড়া যাতায়াতের রাস্তা সহ আশপাশে বাসা বাড়ির আঙ্গিনা ও উঠানে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পানি নিস্কাশন না হওয়ায় উল্লেখিত পাড়ায় বসবাসকারিদের যাতায়াতে মারাত্মক দুর্ভোগ পোাহাতে হচ্ছে। জলাবদ্ধতা নিরশন করা না হলে অনেকের বাড়ি ঘরের ক্ষতিসাধন হবে বলে ভুক্তিভোগিরা জানান। জলাবদ্ধতা নিরশনের জন্য স্থানীয় বাসিন্দা আব্দুর রহিম আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার বরাবর একটি লিখিত আবেদন করেছেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট