1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বগুড়া নন্দীগ্রামে নির্বাচনপূর্ব সহিংসতার ঘটনায় দুই জামায়াত নেতা গ্রেপ্তার - নব দিগন্ত ২৪
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
সর্বশেষ :
বগুড়ায় সার কারখানায় দুর্ধর্ষ ডাকাতি, লুট সাড়ে ৪ লাখ টাকার মালামাল সলঙ্গায় তারিকুল হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন ডিমলায় সংবাদ প্রকাশের পর দুই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কারণ দর্শানোর নোটিশ কেক কাটা ও আলোচনা সভার মধ্যদিয়ে সান্তাহারে দৈনিক করতোয়ার সুবর্ণজয়ন্তী উদযাপণ বগুড়া আদমদীঘিতে পৃথক অভিযানে গ্রেপ্তার-৩ বগুড়া আদমদীঘিতে পৃথক অভিযানে গ্রেপ্তার-৩ রাজৈরে এসএসসি পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা। রাজৈর উপজেলা বাজিতপুর ইউনিয়নের সেলিম সরদারের বিরুদ্ধে মিথ্যা মানবপাচার এর অভিযোগ দিয়ে প্রবাসী পরিবার কে হেনস্থা। মাদারীপুর সদর উপজেলা শিরখাড়া ইউনিয়নে ছেলের হাতে মায়ের মৃ/ত্যু

বগুড়া নন্দীগ্রামে নির্বাচনপূর্ব সহিংসতার ঘটনায় দুই জামায়াত নেতা গ্রেপ্তার

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৫৭ বার পড়া হয়েছে

 

আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার: বগুড়ার নন্দীগ্রামে নির্বাচনপূর্ব সহিংসতার ঘটনায় থানা পুলিশের অভিযানে দুই জামায়াত নেতা গ্রেপ্তার হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে নন্দীগ্রাম পৌর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, পৌর জামায়াতে ইসলামীর বাইতুলমাল সম্পাদক এটিএম মুজাহিদ ও উপজেলা জামায়াতে ইসলামীর যুব বিভাগের যুব ও ক্রীড়া সম্পাদক রাকিবুল ইসলাম। থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ৯ ফেব্রুয়ারি রাতে নন্দীগ্রাম উপজেলার ৪নং থালতামাঝগ্রাম ইউনিয়নের পারশন গ্রামে নির্বাচনপূর্ব সহিংসতার ঘটনা ঘটে। এতে থালতামাঝগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ রানা মজিদ গুরুতর আহত হন এবং তার একটি চোখের ক্ষতি হয়। এ ঘটনায় গুরুতর আহত মাসুদ রানা মজিদ বাদী হয়ে নন্দীগ্রাম থানায় ৩৫জনের নামে একটি মামলা দায়ের করেন। সেই মামলায় মুজাহিদ ও রাকিবুলকে আসামী করা হয়। নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, মামলার পর থেকে পুলিশ তাদের খুঁজছিলো। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট