1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বগুড়া শেরপুর রানীরহাট বাজার সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কার দাবি এলাকাবাসীর - নব দিগন্ত ২৪
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

বগুড়া শেরপুর রানীরহাট বাজার সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কার দাবি এলাকাবাসীর

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ১৬৩ বার পড়া হয়েছে

আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার: বগুড়া শেরপুর উপজেলার ৬নং বিশালপুর ইউনিয়নের রানীরহাট বাজার এলাকার প্রধান আঞ্চলিক সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। ফলে স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্থানীয় বাসিন্দা জেহাদ আলী জানান, রানীরহাট বাজারের সড়কটি খানাখন্দে ভরে গিয়ে প্রায় অচল হয়ে পড়েছে। সামান্য বৃষ্টিতেই সড়কে পানি জমে বড় বড় গর্তের সৃষ্টি হয়। এতে যানবাহন চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে।
স্থানীয় ব্যবসায়ী মিজানুর রহমান বলেন, রানীরহাট বাজারটি আশপাশের কয়েকটি গ্রামের মানুষের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র। প্রতিদিন শত শত মানুষ এই সড়ক ব্যবহার করে বাজারে যাতায়াত করেন। কিন্তু সড়কের বেহাল অবস্থার কারণে রিকশা, ভ্যান, মোটরসাইকেল এমনকি ছোট যানবাহন চলাচলও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। কাদা ও পানিতে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এতে ব্যবসায়ীদের পণ্য পরিবহনেও মারাত্মক সমস্যা দেখা দেয়। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটির সংস্কারের দাবি জানানো হলেও এখনো কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। ফলে দিন দিন সড়কের অবস্থা আরও খারাপের দিকে যাচ্ছে। স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা দ্রুত সড়কটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের আশা, দ্রুত সড়কটি মেরামতের উদ্যোগ নেওয়া হলে এলাকাবাসীর দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট