1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বগুড়া সান্তাহার ইউপির প্যানেল চেয়ারম্যানের দুই পুকুরে বিষ দিয়ে মাছ নিধন - নব দিগন্ত ২৪
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
সর্বশেষ :

বগুড়া সান্তাহার ইউপির প্যানেল চেয়ারম্যানের দুই পুকুরে বিষ দিয়ে মাছ নিধন

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ৬৫ বার পড়া হয়েছে

আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার : বগুড়া সান্তাহার ইউপির প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দীনের দুইটি পুকুরে বিষ দিয়ে প্রায় ২০ লাখ টাকার মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। গতকাল রবিবার দিবাগত রাতে তাঁর নিজ গ্রাম ইউনিয়নের কায়েতপাড়ায় ঘটানটি ঘটে। আজ সোমবার সকালে পুকুরগুলো দেখাশোনায় দায়িত্বরত লুৎফুর রহমান মাছ মরে ভেসে উঠতে দেখে তাঁকে খবর দেন। সান্তাহার ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দীন জানান, বেশ কিছুদিন ধরে তিনি চারটি পুকুর ভাড়া নিয়ে মাছ চাষ করে আসছিলেন। এসব পুকুরে পাঙ্গাস, রুই, কাতল, দেশী টেঙরা সহ দেশীয় নানা প্রজাতির মাছ চাষ করেছেন। এতে তাঁর প্রায় অর্ধকোটি টাকার মতো খরচ হয়েছে। ইতোমধ্যে মাছগুলো বাজারে বিক্রির উপযোগী হয়ে উঠেছে। রাতে কে বা কারা তাঁর ৪টি পুকুরের মধ্যে ২টি পুকুরে বিষ দিয়েছে। সকাল বেলা পুকুরে মাছ ভাসতে দেখে পুকুরগুলো দেখাশোনার দায়িত্বে থাকা লুৎফুর রহমান তাকে খবর দেন। তিনি পুকুরে ছুঁটে এসে দেখেন মাছ মরে ভেসে উঠেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি আরও জানান, প্রথমে গ্যাসের অভাবে মাছ মরে ভেসে উঠছে ভাবলেও পরে তিনি বুঝতে পারেন বিষ প্রয়োগ করে মাছগুলো মেরে ফেলা হয়েছে। আগামী ইউপি নির্বাচনে তিনি চেয়ারম্যান প্রার্থী হবেন- তাঁর ধারনা একারনেই হয়তো রাজনৈতিক প্রতিপক্ষরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য ঘটনাটি ঘটাতে পারে। সন্ধ্যায় তিনি থানায় একটি লিখিত অভিযোগ করবেন বলে জানিয়েছেন। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট