1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বগুড়ায় আওয়ামীলীগকে নিষিদ্ধ এবং গণহত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত - নব দিগন্ত ২৪
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

বগুড়ায় আওয়ামীলীগকে নিষিদ্ধ এবং গণহত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

আতিকুর রহমান
  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ১৩৫ বার পড়া হয়েছে

আতিকুর রহমান,, স্টাফ রিপোর্টার: আজ মঙ্গলবার ১২ টার সময় বগুড়া শহরের সাতমাথায় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বগুড়া জেলার উদ্যোগে অত্র সংগঠনের জেলা আহ্বায়ক প্রার্থী এ এম জেড শাহরিয়ার জুহিন এর নেতৃত্বে আওয়ামীলীগ নিষিদ্ধ এবং গণহত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ মুক্ত মঞ্চের সামনে থেকে বের হয়ে পুলিশ প্লাজা, নবাববাড়ী রোড, থানা মোড় হয়ে পুনরায় সাতমাথা মুক্ত মঞ্চে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়। বিক্ষোভ মিছিল ও সমাবেশে বগুড়া জেলা জাস্টিস ফর জুলাই এর সদস্য সচিব এ্যাডঃ ইজাজ আল ওয়াসী, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বগুড়া জেলার মুখ্য সংগঠক প্রার্থী, মোস্তফা রাব্বি, যুগ্ম সদস্য সচিব প্রার্থী, আজমির হাসান, বগুড়া শহর কমিটির আহ্বায়ক প্রার্থী, শাহরিয়ার হোসেন পল্লব হোসেনসহ বগুড়া বিয়াম মডেল স্কুল এবং বগুড়া প্রি-ক্যাডেট হাইস্কুলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগ কোনো গণতান্ত্রিক রাজনৈতিক দল নয়। গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগের বিচার চলাকালীন আওয়ামী লীগ এবং ফ্যাসিবাদের সব সহযোগী ব্যক্তি ও সংগঠনের রাজনৈতিক কার্যক্রমকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। তারা আরো বলেন ১৫ দিনের মধ্যে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল এবং আওয়ামীলীগকে নিষিদ্ধ না করা হলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট