1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বগুড়ায় কোচের ধাক্কায় অটোচালক নিহত - নব দিগন্ত ২৪
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

বগুড়ায় কোচের ধাক্কায় অটোচালক নিহত

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ১৬১ বার পড়া হয়েছে

সজীব হাসান (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার কাহালুতে শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় নুর আলম (৫৫) নামের এক অটোচালক নিহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার ভাবরা এলাকায় বগুড়া- নওগাঁ আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে। নিহত নুর আলম কাহালু থানার শিখর বিবির পুকুর গ্রামের মৃত ওসমান আলীর ছেলে। এসব তথ্য নিশ্চিত করেছেন কাহালু থানার অফিসার ইনচার্জ আব্দুল হান্নান। পুলিশের এই কর্মকর্তা জানান, সকাল সাড়ে ৮টার দিকে দরগারহাট এলাকা থেকে অটো চালিয়ে নিজ বাড়ির উদ্দেশে রওনা দেন নুর আলম। পথে ভাবরা নামক স্থানে পৌঁছালে অজ্ঞাতনামা একটি শ্যামলী পরিবহনের বাস তার চালিত অটোকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনায় তার পেটের নাড়িভুঁড়ি বের হয়ে আসে। পরে খবর পেয়ে কাহালু থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট