1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বগুড়ায় গ্যাস সিলিন্ডারে গাঁজা পাচার মাদক কারবারি গ্রেফতার - নব দিগন্ত ২৪
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাদারীপুরে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা বগুড়ায় দৈনিক ভোরের ডাক ৩৫ বর্ষপূর্তির বর্ণাঢ্য উৎসব রাজধানী বাউনিয়াবাদ অসতর্কভাবে বিল্ডিং এর নির্মাণ কাজ করার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু আদমদীঘিতে ট্রাকচাপায় এনজিও কর্মকর্তার মৃত্যু!! আদমদীঘিতে খাল পুনঃখননের উদ্বোধন! এমপি মহিত তালুকদারের হাত ধরে শুরু হলো সবুজায়ন ও জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ! উল্লাপাড়ায় ঘরে ঢুকে ঘুমন্ত বৃদ্ধকে কুপিয়ে হত্যা স্ত্রী হাসপাতালে উল্লাপাড়ায় ঘরে ঢুকে ঘুমন্ত বৃদ্ধকে কুপিয়ে হত্যা স্ত্রী হাসপাতালে যশোর শার্শায় পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক বগুড়া সান্তাহারে এমপি আব্দুল মহিত তালুকদারকে সংবর্ধনা ডিবি যশোর কর্তৃক আলমগীর হত্যা ঘটনায় যশোরের ত্রাস, চিহ্নিত সন্ত্রাসী ভাইপো রাকিব গ্রেফতার

বগুড়ায় গ্যাস সিলিন্ডারে গাঁজা পাচার মাদক কারবারি গ্রেফতার

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শনিবার, ২৪ মে, ২০২৫
  • ১১৪ বার পড়া হয়েছে

আতিকুর রহমান,, স্টাফ রিপোর্টার: এলপি গ্যাস সিলিন্ডারে গাঁজা পাচারের সময় চার কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৩ মে) দিবাগত গভীর রাতে রংপুর-ঢাকা মহাসড়কে শিবগঞ্জ উপজেলার মোকামতলা এলাকা থেকে মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাদক কারবারির নাম সাখাওয়াত হোসেন (৪৫)। তিনি পাবনা জেলার বেড়া উপজেলার চর নাকালিয়া গ্রামের বাসিন্দা। মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক সারোয়ার পারভেজ এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার রাতে মহাসড়কের মুরাদপুর এলাকায় চেকপোস্টে তল্লাশি চলছিল। এ সময় ভুরুঙ্গামারী থেকে ঢাকাগামী “হক স্পেশাল” নামের বাসটি তল্লাশিকালে লকারে বিভিন্ন লাগেজের সঙ্গে রাখা এলপি গ্যাস সিলিন্ডারে তলায় কাটা দেখে পুলিশের সন্দেহ হয়। পরে সিলিন্ডার নামিয়ে তার ভেতরে চার কেজি গাঁজা পাওয়া যায়। এ সময় বাসের সুপারভাইজারের দেখানো মতে যাত্রী সাখাওয়াত হোসেনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি পুলিশকে জানান, গাঁজা পাচারের জন্য এই অভিনব কৌশল বেছে নেন। পুলিশ পরিদর্শক সারোয়ার পারভেজ জানান, সাখাওয়াত হোসেনের নামে শিবগঞ্জ থানায় মামলা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট