1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বগুড়ায় চোলাই মদ বিক্রেতা দুই জনের জেল-জরিমানা - নব দিগন্ত ২৪
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

বগুড়ায় চোলাই মদ বিক্রেতা দুই জনের জেল-জরিমানা

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বুধবার, ৪ জুন, ২০২৫
  • ২৩৬ বার পড়া হয়েছে

বগুড়ায় চোলাই মদ বিক্রেতা দুই জনের জেল-জরিমানা

আতিকুর রহমান,, স্টাফ রিপোর্টার : বগুড়ার আদমদীঘিতে চোলাই মদ বিক্রির অপরাধে দুই মাদক কারবারির জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। আজ বুধবার (৪ জুন) দুপুরে নির্বাহি ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা তিন মাসের কারাদন্ড ও ৫০ টাকা করে জরিমানার আদেশ দেন। দন্ডপ্রাপ্তরা হলো, আদমদীঘি উপজেলার নিমাইদীঘি সরদারপাড়ার ছইম উদ্দিন মন্ডলের ছেলে জাহাঙ্গীর আলম (৪৫) ও পঞ্চগড় জেলার দেবিগঞ্জ উপজেলার মল্লিকাদহ গ্রামের হাফিজুল ইসলামের ছেলে আব্দুর রাজ্জাক (২৫)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সান্তাহার সার্কেলের পরিদর্শক আসলাম আলী মন্ডল জানায়, আদমদীঘি উপজেলার বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় আদমদীঘির ছাতিয়ানগ্রাম এলাকা থেকে এক লিটার চোলাই মদসহ উল্লেখিত দুইজনকে আটক করা হয়। এরপর ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট মাহমুদা সুলতানা তাদের তিন মাসের করে বিনাশ্রম কারাদন্ড ও ৫০ টাকা করে ১০০ টাকা জরিমানা করেন।##

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট