1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বগুড়ায় জুলাই আন্দোলন স্মরণে তিন দিনব্যাপী চিত্র ও ভিডিও প্রদর্শনীর উদ্বোধন - নব দিগন্ত ২৪
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

বগুড়ায় জুলাই আন্দোলন স্মরণে তিন দিনব্যাপী চিত্র ও ভিডিও প্রদর্শনীর উদ্বোধন

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ১১৭ বার পড়া হয়েছে

আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার: জুলাই স্মরণে বগুড়ায় তিন দিনব্যাপী চিত্র ও ভিডিও প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। রোববার (৩ আগস্ট) বেলা সাড়ে ১১টায় বগুড়া প্রেসক্লাবের নতুন ভবনে জেলা প্রশাসক (যুগ্ম সচিব) হোসনা আফরোজা প্রদর্শনীর উদ্বোধন করেন। বগুড়া প্রেসক্লাব সভাপতি রেজাউল হাসান রানুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কালাম আজাদের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার জেদান আল মুসা, জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, দৈনিক সাতমাথার সম্পাদক অধ্যক্ষ শাহাবুদ্দিন ও সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাধারণ সম্পাদক আবু সাঈদ।
এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি রাহাত আহমেদ রিটু ও মীর সাজ্জাদ আলী সন্তোষ, সাবেক সভাপতি মতিউল ইসলাম সাদি, সাংবাদিক ইউনিয়ন সভাপতি গণেশ দাস, দপ্তর সম্পাদক রেজাউল হক বাবু, সাহিত্য সম্পাদক শেখ সাহেদ, পাঠাগার সম্পাদক জাফর আহমেদ মিলন, নির্বাহী সদস্য শামীম আহমেদ, গোলজার হোসেন মিটু, শাহ আলম শেখ মুক্তার, সদস্য ফজলে রাব্বি ডলার ও মমিন রশিদ সাইন, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি আসাফ উদ দৌলা ডিউক ও শফিকুল ইসলাম শফিক, ফেরদৌসুর রহমান প্রমুখ। ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্বে ছিলেন মো. রাশেদুজ্জামান পিয়াস। অনুষ্ঠানে বক্তারা বলেন, জুলাই আন্দোলনের চেতনা ও দেশের অগ্রগতিকে ধরে রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ৩৬ জুলাইয়ের শহীদদের আত্মত্যাগের সঠিক মূল্যায়ন করতে হবে এবং বৈষম্যহীন বাংলাদেশ গঠনে গণতান্ত্রিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান জানান তারা। বক্তারা উল্লেখ করেন, জুলাই আন্দোলনে রাজশাহী ও রংপুর বিভাগের মধ্যে বগুড়ায় সবচেয়ে বেশি শহীদ ও আহত হয়েছে। বগুড়ায় নিহত হয়েছেন ১৮ জন এবং আহত হয়েছেন পাঁচ শতাধিক মানুষ। শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন বক্তারা। প্রদর্শনীটি আগামী ৫ আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট