1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বগুড়ায় ট্রাকের ধাক্কায় নিহত ২। - নব দিগন্ত ২৪
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
সর্বশেষ :
রানীশংকৈলে ‘সোনার মূর্তি’ দেখিয়ে প্রতারণা, ডিবির অভিযানে ভাই-বোন আটক সলঙ্গায় মেধার জয়গান : বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও অভিভাবকদের উচ্ছাস পেকুয়ার মগনামায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত উল্লাপাড়ায় নবাগত ওসি’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় মাদারীপুরে যাত্রা শুরু করলো শিক্ষা পরামর্শ ও আইইএলটিএস প্রশিক্ষণ কেন্দ্র ‘এডু অ্যাসিস্টস’ ডিমলায় আল মদিনা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত স্ত্রী-সন্তান হারিয়ে বাবার বুকফাটা আর্তনাদ দেশসেরা ক্ষুদে দৌড়বিদ রিফাতকে উল্লাপাড়াবাসীর সংবর্ধনা ডিমলায় শিক্ষার্থীকে দিয়ে শরীর ম্যাসাজের ভিডিও ভাইরালে শোকজ প্রধান শিক্ষকসহ সংশ্লিষ্টরা জুডো, কারাতে, তায়কোয়ানডো ও শ্যূটিং ( এয়ার গান) প্রশিক্ষণ পেলো ৭৫ জন যুব

বগুড়ায় ট্রাকের ধাক্কায় নিহত ২।

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫১ বার পড়া হয়েছে

আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার: বগুড়ার শিবগঞ্জ উপজেলায় আলুবোঝাই দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে পাথরবোঝাই ট্রাক ধাক্কা দিলে চালক ও হেলপার নিহত হয়েছেন। শনিবার ভোর সাড়ে ৫টার দিকে রংপুর–বগুড়া মহাসড়কের দেউলী ইউনিয়নের পাকুরতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজন হলেন- টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার পাতালকান্দী গ্রামের মিনহাজ (৩৫), যিনি পাথরবোঝাই ট্রাকের চালক ছিলেন, এবং একই এলাকার হেলপার ইমরান। হাইওয়ে পুলিশ জানায়, রংপুরগামী একটি আলুবোঝাই ট্রাক (ঢাকা-মেট্রো-ট-২৪-৬৪৩৯) পাকুরতলায় দাঁড়িয়ে ছিল। এ সময় পেছন থেকে পাথরবোঝাই ট্রাক (চট্ট-মেট্রো-ট-১২-০৫৪৬) ধাক্কা দিলে চালক মিনহাজ ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় হেলপার ইমরানকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান দাঁড়িয়ে থাকা ট্রাককে পেছন থেকে ধাক্কা দেওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট