1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বগুড়ায় তরুণীকে গণধর্ষণের ঘটনায় দুই আসামি গ্রেপ্তার। - নব দিগন্ত ২৪
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
সর্বশেষ :
মাদারীপুরে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা বগুড়ায় দৈনিক ভোরের ডাক ৩৫ বর্ষপূর্তির বর্ণাঢ্য উৎসব রাজধানী বাউনিয়াবাদ অসতর্কভাবে বিল্ডিং এর নির্মাণ কাজ করার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু আদমদীঘিতে ট্রাকচাপায় এনজিও কর্মকর্তার মৃত্যু!! আদমদীঘিতে খাল পুনঃখননের উদ্বোধন! এমপি মহিত তালুকদারের হাত ধরে শুরু হলো সবুজায়ন ও জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ! উল্লাপাড়ায় ঘরে ঢুকে ঘুমন্ত বৃদ্ধকে কুপিয়ে হত্যা স্ত্রী হাসপাতালে উল্লাপাড়ায় ঘরে ঢুকে ঘুমন্ত বৃদ্ধকে কুপিয়ে হত্যা স্ত্রী হাসপাতালে যশোর শার্শায় পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক বগুড়া সান্তাহারে এমপি আব্দুল মহিত তালুকদারকে সংবর্ধনা ডিবি যশোর কর্তৃক আলমগীর হত্যা ঘটনায় যশোরের ত্রাস, চিহ্নিত সন্ত্রাসী ভাইপো রাকিব গ্রেফতার

বগুড়ায় তরুণীকে গণধর্ষণের ঘটনায় দুই আসামি গ্রেপ্তার।

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ১২২ বার পড়া হয়েছে

আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার: বগুড়ার শাজাহানপুরে এক তরুণীকে গণধর্ষণ মামলার দুই আসামিকে পাবনার চাটমোহর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার ভোর সাড়ে ৫টার দিকে আসামির আত্মীয়ের বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- শাজাহানপুর উপজেলার জালশুকা এলাকার মৃত পালওয়ানের ছেলে শাহাদৎ হোসেন (৩০) এবং একই এলাকার আফছার আলীর ছেলে আশরাফুল শেখ (৪১)। সোমবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম শফিক। পুলিশের এই কর্মকর্তা জানান, স্বামীহারা সংসারে দুই সন্তান নিয়ে জীবনযাপন করছিলেন এক তরুণী। বগুড়া শহরের নিউ মার্কেট এলাকায় একটি বাড়িতে গৃহপরিচারিকার কাজ করতেন তিনি। এ সময় তার সঙ্গে আসামি শাহাদৎ হোসেনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ৩১ জুলাই দুপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে শাহাদৎ তরুণীকে সাতমাথায় ডেকে নেয়। এরপর ব্যাটারি চালিত অটোতে শহরের বিভিন্ন এলাকা ঘুরিয়ে সন্ধ্যায় শাজাহানপুরের জালশুকা এলাকায় নিয়ে যায়। রাত আটটার দিকে শাহাদৎ ও তার দুই সহযোগী জঙ্গলের মধ্যে নিয়ে তরুণীকে পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায়। এ ঘটনায় ভিকটিমের মা শাজাহানপুর থানায় মামলা করেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাবনার চাটমোহর এলাকায় আত্মীয়ের বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়৷ তিনি আরও জানান, গ্রেপ্তার আসামিদের সোমবার সকালে আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট