1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বগুড়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ - নিহত ১ - নব দিগন্ত ২৪
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

বগুড়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ – নিহত ১

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে

আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার : বগুড়ার নন্দীগ্রামে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আব্দুস সালাম (৩২) নামে এক যুবক নিহত হয়েছে। সে নাটোর জেলার সিংড়া উপজেলার আতাইকুলা গ্রামের মৃত মহর আলীর ছেলে। এ ঘটানায় গুরুতর আহত হয়েছে আরো পাঁচজন। সোমবার (১১ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম উপজেলার রুপিহার বাসস্ট্যান্ড এলাকায় এ দূর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বগুড়ার দিক থেকে ছেড়ে আসা বালু বোঝাই একটি ট্রাক ঘটনাস্থলে পৌঁছিলে বিপরীতে দিক থেকে আসা আরেকটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ট্রাক চালক ও হেলপারসহ ৬জন গুরতর আহত হয়। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নন্দীগ্রাম স্টেশনের সদস্য এবং স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আব্দুস সালাম নামের এক যুবকের মুত্যু ঘটে।
কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান বলেন, ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে এ দূর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়। তার মরদেহটি মর্গে রয়েছে। আহতদরে নাম পরিচয় এখনো জানা যায়নি। তবে আমরা নাম পরিচয় জানার জন্য চেষ্টা করছি। এ ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট