1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বগুড়ায় দ্বিতীয় বিয়ের জেরে স্বামীর হাত-পা বেঁধে লিঙ্গ কর্তন - নব দিগন্ত ২৪
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

বগুড়ায় দ্বিতীয় বিয়ের জেরে স্বামীর হাত-পা বেঁধে লিঙ্গ কর্তন

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৬৬ বার পড়া হয়েছে

আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার: দ্বিতীয় বিয়ে করায় স্বামীর হাত-পা বেঁধে লিঙ্গ কর্তনের অভিযোগ উঠেছে প্রথম স্ত্রী তানজিলার বিরুদ্ধে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে সদর উপজেলার নিশিন্দারা ইউনিয়নের বারপুর স্কুলপাড়ায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তির নাম মো: রাজু(৪২)। তিনি বারপুর স্কুলপাড়া এলাকার হাচেন আলীর ছেলে। রাজু পেশায় গাড়িচালক। ঘটনার পর স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে রাজু দ্বিতীয় বিয়ে করেন। এ নিয়ে তার প্রথম স্ত্রী তানজিলার সঙ্গে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। ঘটনার দিন রাতে গাড়ি চালিয়ে সকালে বাড়ি ফিরে ঘুমিয়ে পড়েন রাজু। এ সময় প্রথম স্ত্রী ওড়না দিয়ে তার হাত-পা বেঁধে লিঙ্গ কর্তন করেন বলে অভিযোগ পাওয়া গেছে। বগুড়া সদর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) হাসান বাসির বলেন, ‘ঘটনার পর অভিযুক্ত তানজিলা পলাতক রয়েছেন। এখনো পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ হাতে পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট