1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বগুড়ায় পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে শহর পরিচ্ছন্নতা অভিযান - নব দিগন্ত ২৪
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
সর্বশেষ :
রাজৈরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত। বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বগুড়ায় পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে শহর পরিচ্ছন্নতা অভিযান

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৭ বার পড়া হয়েছে

আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার: “পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ, আমরা আমাদের শরীর, পোশাক-পরিচ্ছদ, বাড়ি-ঘর ও প্রতিষ্ঠান নিজেই পরিষ্কার রাখবো”—এই প্রত্যয়ে বগুড়ায় অনুষ্ঠিত হলো পরিবেশ উন্নয়ন ও শহর পরিচ্ছন্নতা অভিযান। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, বগুড়ার আয়োজনে এবং পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), বগুড়ার সহযোগিতায় এ কর্মসূচি শুরু হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন পুলিশ সুপার, বগুড়া ও পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের সভাপতি মো. জেদান আল মুসা পিপিএম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আমরা নিয়মিত পরিবেশ পরিচ্ছন্ন রাখবো, বৃক্ষরোপণ করবো, পুকুর পরিষ্কার করে মাছের পোনা অবমুক্ত করবো। পরিচ্ছন্ন পরিবেশই সুস্থ জাতি গঠনে সহায়তা করবে। প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী মুহ. মুন্জুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন পুনাক সভানেত্রী মিসেস ফারিহা বিনতে হক, সহ-সভানেত্রী শারমিন আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. আতোয়ার রহমান, প্রভাষক মো. আব্দুর রাজ্জাক, সহকারী প্রধান শিক্ষক (মাধ্যমিক) মো. আলমগীর হোসেন, শিক্ষক প্রতিনিধি মো. মইনুল ইসলাম, সিনিয়র শিক্ষক আয়েশা সিদ্দিকা, মো. আব্দুল বাছেদ, মো. খুরশিদ আলম, সহকারী শিক্ষক গোলাম রব্বানী, মো. মাসুকুর রহমান, মো. রেজাউল করিম, মো. হেলাল উদ্দিন, মো. আতিকুজ্জামান, মো. শাহ আলম ও আইসিটি সহকারী মো. তানবীন রহমান। এছাড়াও প্রতিষ্ঠানের কাব দল, স্কাউট, রোভার স্কাউট, গার্ল ইন রোভার, গার্ল গাইড ও রেড ক্রিসেন্টের সদস্যরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। সকাল ৯টায় কলেজের দক্ষিণ গেট থেকে শুরু হওয়া এ অভিযানে সরকারি শাহ সুলতান কলেজ গেট হয়ে বগুড়া সরকারি পলিটেকনিক গেট পর্যন্ত উভয় পাশে পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়।
কর্তৃপক্ষ জানায়, পরিচ্ছন্নতা অভিযান প্রতি শনিবার প্রতিষ্ঠান বন্ধের দিনে অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট