1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বগুড়ায় বাড়িতে ঢুকে নারীকে শ্বাসরোধে হত্যা: টাকা-মোবাইল লুট - নব দিগন্ত ২৪
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

বগুড়ায় বাড়িতে ঢুকে নারীকে শ্বাসরোধে হত্যা: টাকা-মোবাইল লুট

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ১২৪ বার পড়া হয়েছে

আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার :বগুড়ায় বাড়িতে ঢুকে ষাটোর্ধ্ব এক নারীকে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার গভীর রাতে দুপচাঁচিয়া উপজেলার তালোড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এসময় দুর্বৃত্তরা টাকা ও মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। নিহতের নাম বিমলা পোদ্দার (৬৭)। তিনি ওই এলাকার হিমু পোদ্দার আগরওয়ালা এর বড় বোন। বিষয়টি নিশ্চিত করেছেন দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম। নিহতের পরিবারের দাবি, গভীর রাতে ৪ থেকে ৫ জন দুর্বৃত্ত টিনের চাল কেটে ঘরে প্রবেশ করে। তারা ঘরে থাকা দুই ভাই ও তিন বোনকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে মারধর করে। পরে নগদ কয়েক লাখ টাকা ও তিনটি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। ডাকাতরা ঘরের আসবাবপত্রও তছনছ করে ফেলে। এসময় বিমলা পোদ্দার বাধা দিলে তারা তাকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায়। ওসি ফরিদুল ইসলাম জানান নিহত পরিবারের পাঁচ ভাইবোন একসঙ্গে থেকে চাল ও ভূষির ব্যবসা করতেন। তাদের বয়স ৬০ থেকে ৭০ বছরের মধ্যে। কেউ বিবাহিত নয়, এবং দুই ভাইবোন প্রতিবন্ধী ও অসুস্থ। তারা সঠিকভাবে কিছু বলতে পারছেন না। তবে টাকা ও মোবাইল লুট হয়েছে এবং এক নারীকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। ঘটনাটি অধিক গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট