1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বগুড়ায় বিনামূল্যে মেডিকেল ক্যাম্প: চিকিৎসা নিলেন দুই শতাধিক মানুষ - নব দিগন্ত ২৪
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১:০০ অপরাহ্ন
সর্বশেষ :
রাজৈরের কবিরাজপুরে দুই পক্ষের ভয়াবহ সংঘর্ষে আহত ৩ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস” উপলক্ষে স্বাধীনতা ও বিজয় স্মৃতিস্তম্ভে গোপালগঞ্জ জেলা পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন পুলিশ সুপার মহোদয়ের ট্রাফিক অফিস, যশোরের বার্ষিক পরিদর্শন যশোর সুপারের কার্যালয়ে এএসআই (নিরস্ত্র) হতে এসআই (নিরস্ত্র) পদে পদোন্নতি প্রাপ্ত হওয়ায় র‌্যাংক ব্যাজ পরিধান ডিমলায় নব নির্বাচিত সংসদ সদস্যর ঈদ পূর্ণমিলনী সভা অনুষ্ঠিত বগুড়ায় ছুরিকাঘাতে বিএনপি কর্মী নিহত রাজৈরে ফল ব্যবসায়ী জাকির শেখকে কুপিয়ে হত্যার অভিযোগ, জেরে বসতবাড়িতে আগুন। হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে ঈদে বিনোদন প্রেমীদের ভীড় যশোর নাভারনে ১৭ বছর পর ফের সচল হচ্ছে ঐতিহ্যবাহী পশুর হাট খুলনা পুলিশ সুপারের কার্যালয় পদোন্নতিপ্রাপ্ত সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিয়ে সম্মাননা প্রদান

বগুড়ায় বিনামূল্যে মেডিকেল ক্যাম্প: চিকিৎসা নিলেন দুই শতাধিক মানুষ

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ১৪৬ বার পড়া হয়েছে

আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার: বগুড়া শহরের সাতমাথা এলাকায় দিনভর বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন শিকড়-Roots। গত সোমবার সকাল ৮টা থেকে অনুষ্ঠিত এ মেডিকেল ক্যাম্পে প্রায় দুই শতাধিক দরিদ্র ও অসহায় মানুষ চিকিৎসা সুবিধা গ্রহণ করেন। ক্যাম্পে বিনামূল্যে ডায়াবেটিস, রক্তচাপ পরিমাপ, সাধারণ স্বাস্থ্যপরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। চিকিৎসা সেবা প্রদান করেন কাহালু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো. সিহাব মিঞা। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক কালের কণ্ঠের রিপোর্টার মো. তহমিদুর রহমান তানিন। মেডিকেল ক্যাম্পটি সুষ্ঠুভাবে পরিচালনায় তদারকির দায়িত্বে ছিলেন শিকড়-Roots এর সদস্য মুয়াজ, জুবায়ের, সুভো, সানি, বাপ্পি, বাইজিদ, মাসুদ, অন্তর, সৌরভ, ওলি, মুন্না ও হ্রদয়সহ আরও অনেকে। সংগঠনের সদস্যরা জানান, স্বাস্থ্যসেবার সুযোগবঞ্চিত মানুষের জন্য নিয়মিতভাবেই এমন উদ্যোগ নেওয়া হচ্ছে। দিনব্যাপী ক্যাম্প শেষে অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন আয়োজকরা। এ ধরনের মানবিক উদ্যোগের ফলে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং ভবিষ্যতেও আরও বড় পরিসরে এ ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন শিকড়-Roots এর স্বেচ্ছাসেবীরা।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট