1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বগুড়ায় বিপুল পরিমাণ মাদক জব্দ ও ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার। - নব দিগন্ত ২৪
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
সর্বশেষ :
পুলিশ সুপার মহোদয়ের ট্রাফিক অফিস, যশোরের বার্ষিক পরিদর্শন যশোর সুপারের কার্যালয়ে এএসআই (নিরস্ত্র) হতে এসআই (নিরস্ত্র) পদে পদোন্নতি প্রাপ্ত হওয়ায় র‌্যাংক ব্যাজ পরিধান ডিমলায় নব নির্বাচিত সংসদ সদস্যর ঈদ পূর্ণমিলনী সভা অনুষ্ঠিত বগুড়ায় ছুরিকাঘাতে বিএনপি কর্মী নিহত রাজৈরে ফল ব্যবসায়ী জাকির শেখকে কুপিয়ে হত্যার অভিযোগ, জেরে বসতবাড়িতে আগুন। হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে ঈদে বিনোদন প্রেমীদের ভীড় যশোর নাভারনে ১৭ বছর পর ফের সচল হচ্ছে ঐতিহ্যবাহী পশুর হাট খুলনা পুলিশ সুপারের কার্যালয় পদোন্নতিপ্রাপ্ত সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিয়ে সম্মাননা প্রদান হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে ঈদে বিনোদন প্রেমীদের ভীড় সলঙ্গায় বিধবাকে সমাজচ্যুত করার অভিযুক্ত প্রভাবশালী সৎ ছেলে-নাতি

বগুড়ায় বিপুল পরিমাণ মাদক জব্দ ও ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার।

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ১৫৮ বার পড়া হয়েছে

আতিকুর রহমান,, স্টাফ রিপোর্টার: বগুড়ায় র‍্যাবের মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমাণ গাঁজা ও ফেনসিডিল জব্দ করা হয়েছে। পৃথক অভিযানে দুই মাদক কারবারিসহ ধর্ষণ মামলার আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। রোববার শাজাহানপুর উপজেলার বনানী মাইক্রোওয়েভ বেতার স্টেশন (বিটিসিএল বনানী) অফিস এলাকায় রংপুর-ঢাকা মহাসড়কে মাদক বিরোধী অভিযান চালানো হয়। এসময় ২৫ কেজি ৮০০ গ্রাম গাঁজা ও ৫০ বোতল জব্দ করে র‍্যাব। গ্রেপ্তার মাদক কারবারি শামীম মিয়া (২০) কুড়িগ্রামের ভুরুঙ্গামারি উপজেলার মইদাম হাজিপাড়ার আশরাফ আলীর ছেলে এবং লিয়ন মিয়া (২২) কুড়িগ্রামের সদর উপজেলার কাঠালবাড়ি নেপাদদারগা আদগ্রাম এলাকার (আবাসন) মুসা মিয়ার ছেলে। তিনি উলিপুর উপজেলার গরুর হাটি মুন্সিপাড়ার স্থায়ী বাসিন্দা। পৃথক অভিযানে বগুড়া শহরের মালতিনগর শান্তিবাগ এলাকা থেকে গ্রেপ্তার ধর্ষণ মামলার আসামি রকি মিয়া (২২) গাবতলী উপজেলার করিমপাড়া এলাকার মাহাবুব রহমানের ছেলে। র‌্যাব-১২ বগুড়ার কোম্পানী কমান্ডার (লেফটেন্যান্ট কমান্ডার বিএন) এম আবুল হাশেম সবুজ জানান, গাঁজা ও ফেনসিডিলসহ গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে শাজাহানপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের এবং ধর্ষণ মামলার আসামিকে গাবতলী থানায় হস্তান্তর করা হয়েছে। বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, রাত সোয়া ১টার দিকে শাজাহানপুরের বনানী এলাকায় মহাসড়কের ওপর মাদকসহ অবস্থান করছিল দুই কারবারি। অভিযান চালিয়ে ২৫ কেজি ৮০০ গ্রাম গাঁজা ও ৫০ বোতল ফেন্সিডিলসহ নগদ টাকা জব্দ করা হয়। পৃথক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৩ জুন গাবতলীর করিমপাড়ার এক কিশোরীকে বিয়ের প্রলোভন দিয়ে ব্যর্থ হয়ে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করে অভিযুক্ত রকি। এ ঘটনায় গত ১৫ জুন গাবতলী মডেল থানায় মামলা হয়।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট