1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বগুড়ায় বোনকে উত্যক্তের প্রতিবাদে দ্বন্দ্ব : যুবককে ছুরিকাঘাতে হত্যা - নব দিগন্ত ২৪
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
সর্বশেষ :
বগুড়ায় সার কারখানায় দুর্ধর্ষ ডাকাতি, লুট সাড়ে ৪ লাখ টাকার মালামাল সলঙ্গায় তারিকুল হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন ডিমলায় সংবাদ প্রকাশের পর দুই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কারণ দর্শানোর নোটিশ কেক কাটা ও আলোচনা সভার মধ্যদিয়ে সান্তাহারে দৈনিক করতোয়ার সুবর্ণজয়ন্তী উদযাপণ বগুড়া আদমদীঘিতে পৃথক অভিযানে গ্রেপ্তার-৩ বগুড়া আদমদীঘিতে পৃথক অভিযানে গ্রেপ্তার-৩ রাজৈরে এসএসসি পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা। রাজৈর উপজেলা বাজিতপুর ইউনিয়নের সেলিম সরদারের বিরুদ্ধে মিথ্যা মানবপাচার এর অভিযোগ দিয়ে প্রবাসী পরিবার কে হেনস্থা। মাদারীপুর সদর উপজেলা শিরখাড়া ইউনিয়নে ছেলের হাতে মায়ের মৃ/ত্যু

বগুড়ায় বোনকে উত্যক্তের প্রতিবাদে দ্বন্দ্ব : যুবককে ছুরিকাঘাতে হত্যা

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১২৮ বার পড়া হয়েছে

আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার: বগুড়ায় বোনকে উত্যক্ত করার প্রতিবাদকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জেরে ফাহিম হোসেন (১৯) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার সকালে শহরের মাটিডালী বিমানমোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফাহিম হোসেন বগুড়া সদরের নওদাপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে। তিনি বগুড়া পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সদস্য ছিলেন। পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, একই গ্রামের তনয় নামের এক যুবক ফাহিমের ছোট বোন রিমিকে দীর্ঘদিন ধরে উত্যক্ত করছিলেন। এ ঘটনার প্রতিবাদ করায় প্রায় তিন মাস আগে তনয় ফাহিমের দুলাভাই সেতুকে ছুরিকাঘাত করেন। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ফাহিম মাটিডালী এলাকায় যাওয়ার পথে বিমানমোড় এলাকায় পৌঁছালে তনয় তার পথরোধ করেন বলে অভিযোগ। এ সময় বুকে ও পিঠে উপর্যুপরি ছুরিকাঘাত করে তিনি পালিয়ে যান। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ফাহিমকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা পৌনে ১২টার দিকে তার মৃত্যু হয়। নিহতের দুলাভাই সেতু বলেন, বোনকে উত্যক্তের ঘটনার জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটেছে। তিনি ঘটনার দ্রুত বিচার দাবি করেন। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে বোনকে উত্যক্ত করার জেরেই হত্যার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। পরিবারের পক্ষ থেকে তনয়ের নাম উল্লেখ করা হয়েছে। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান শুরু করেছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট