1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বগুড়ায় র‌্যাবের অভিযানে ফেন্সিডিলসহ গ্রেপ্তার ৩ - নব দিগন্ত ২৪
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
ডিমলায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন বগুড়ার গাবতলীর বাগবাড়ীতে,খাল খনন কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে সিরাজগঞ্জে হাজারো নেতাকর্মীর ঢল সলঙ্গায় দীর্ঘদিনের রাস্তার দুর্ভোগ কাটিয়ে সস্তি ফিরল জনজীবনে বগুড়া আদমদীঘিতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মহিত তালুকদার ডিমলায় ৫ম ও ৮ম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষাথীদের সংবর্ধনা অনুষ্ঠিত মগনামায় ৯৩১ জেলে পেল সরকারি খাদ্য সহায়তা নির্মাণাধীন সেপটিক ট্যাংকে পড়ে প্রাণ গেল তরুণ শ্রমিকের গ্রামীণ উৎসবে মুখর সলঙ্গার আঙ্গারু মেলা শুরু মাদারীপুরে ৬ স্বর্ণের দোকানে ডাকাতি, কোটি টাকার স্বর্ণালংকার লুট

বগুড়ায় র‌্যাবের অভিযানে ফেন্সিডিলসহ গ্রেপ্তার ৩

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ৯৫ বার পড়া হয়েছে

আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার: র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২, সিপিএসসি বগুড়ার বিশেষ অভিযানে সদর থানার নিশিন্দারা ইউনিয়নে ২৭ বোতল ফেন্সিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১৮ নভেম্বর ২০২৫) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়—মোটরসাইকেলে করে কয়েকজন মাদক ব্যবসায়ী চারমাথা মোড় দিয়ে ফেন্সিডিল বহন করছে। তথ্যের ভিত্তিতে র‌্যাব-১২ অধিনায়কের দিকনির্দেশনা ও র‌্যাব সদর দপ্তরের ইন্টেলিজেন্স উইংয়ের সহায়তায় একটি চৌকস দল নিশিন্দারা খাঁ পাড়ার নুরুল উলুম রহমানিয়া মাদ্রাসা সংলগ্ন এলাকায় অবস্থান নেয়। পরে নির্মাণাধীন একটি পাকা ভবনের দ্বিতীয় তলায় অভিযান চালিয়ে তিনজনকে হাতেনাতে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—
১. মোঃ আরিফুল ইসলাম তুহিন (৩১), পিতা মোঃ সাইফুল ইসলাম, সাং—বেলভুজা, শিবগঞ্জ, বগুড়া (বর্তমান ঠিকানা: জয়পুরপাড়া, সদর)।
২. মোঃ আবু নাসের শেখ হৃদয় (২৮), পিতা আব্দুল গফুর শেখ, সাং—হাকির মোড়, সদর, বগুড়া।
৩. মোঃ হাসিব শেখ (২৪), পিতা মোঃ খোকা শেখ, সাং—নিশিন্দারা পূর্ব খাঁ পাড়া, সদর, বগুড়া। তাদের কাছ থেকে ২৭ বোতল ফেন্সিডিল, মাদক পরিবহনে ব্যবহৃত রেজিস্ট্রেশনবিহীন Discover ১২৫ মোটরসাইকেল, ৪টি মোবাইল ফোন, ৬টি সিমকার্ড এবং ৩,৭৪০ টাকা জব্দ করা হয়। র‌্যাব জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের সদর থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব-১২’র কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ বলেন, “মাদক নির্মূলে র‌্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং আরও জোরদার করা হবে। আইনশৃঙ্খলা বাহিনীর এ তৎপরতা বাংলাদেশকে অপরাধমুক্ত রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট