1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বগুড়ায় সাংবাদিকের ওপর দুর্বৃত্তদের হামলা  - নব দিগন্ত ২৪
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
রাজৈরে সাংবাদিকের মাতৃবিয়োগে দোয়া মাহফিল ডিমলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে একই পরিবারের দুই শিশুর মৃত্যু নওগাঁ জেলা পুলিশের গত মধ্যরাতে বড় ধরনের মাদকবিরোধী অভিযান : বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৯০ কেজি গাজা (যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা), সহ দুইজন বড় মাদক ব্যবসায়ী গ্রেফতার সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয়ের ১০ বছর কারাদণ্ড

বগুড়ায় সাংবাদিকের ওপর দুর্বৃত্তদের হামলা 

আতিকুর রহমান
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ১৫৯ বার পড়া হয়েছে

 

আতিকুর রহমান,, স্টাফ রিপোর্টার:

বগুড়ায় সাংবাদিক নজরুল ইসলাম দয়ার ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। মব সৃষ্টি করে প্রকাশ্যে তাকে পিটিয়ে হাত ভেঙে দিয়েছে দূর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় সাংবাদিককে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার রাত সাড়ে নয়টার দিকে বগুড়ার নন্দীগ্রাম বাসস্ট্যান্ডের ফিলিং স্টেশন এলাকায় হামলার শিকার হন সাংবাদিক নজরুল ইসলাম দয়া। তিনি ঢাকা থেকে প্রকাশিত দৈনিক ভোরের ডাক পত্রিকায় কর্মরত এবং নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাবের সদস্য সচিব।প্রত্যক্ষদর্শীরা জানান, জেলা পর্যায়ে কর্মরত এই সাংবাদিক প্রতিদিনের মতো পেশাগত দায়িত্ব পালন শেষে মোটরসাইকেল নিয়ে বাসায় ফিরছিলেন। পথিমধ্যে নন্দীগ্রাম ফিলিং স্টেশনের পশ্চিমপাশে একটি রুটির দোকানে বসেন। এসময় ৮-৯ জন দূর্বৃত্ত এসে কোনোকিছু বুঝে ওঠার আগেই সাংবাদিককে টেনেহিঁচড়ে সড়কের পাশে নিয়ে যায়। লাঠি, গাছের ডাল এবং লোহার পাইপ দিয়ে প্রায় আধাঘন্টা ধরে এলোপাতাড়ি মারধর করে। কোনো একটি সংবাদ প্রকাশের কথা বলছিল হামলাকারীরা। সাংবাদিকের বাম হাত ভেঙে দিয়ে মোবাইল ফোন এবং মানিব্যাগ নিয়ে তারা চলে যায়।

নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক রাসেল মাহমুদ জানান, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সময় দুটি ডিজিটাল নিরাপত্তা আইনের মামলার আসামী ছিলেন সাংবাদিক নজরুল। থানার মধ্যেও তার ওপর হামলা হয়েছিল। তিনি একযুগ ধরে নির্যাতনের শিকার। উপজেলা প্রশাসনও তাকে নিষিদ্ধ করেছিল। মব সৃষ্টি করে একজন সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় প্রেসক্লাব এবং সাংবাদিক নেতারা প্রতিবাদ জানিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবিতে সাংবাদিকরা অবস্থান কর্মসূচি পালনের হুশিয়ারি দিয়েছেন। এদিকে সাংবাদিক নজরুল ইসলাম দয়ার ওপর হামলার খবর পেয়ে রাতেই হাসপাতালে ছুটে যান বগুড়া জেলা ছাত্রদল সভাপতি হাবিবুর রশিদ সন্ধান। সাংবাদিক সংগঠনের পক্ষে মাকসুদ আলম হাওলাদারসহ গণমাধ্যম কর্মীরা হাসপাতালে অবস্থান নেন। এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার (নন্দীগ্রাম সার্কেল) মো. নুরুজ্জামান চৌধুরী জানান, সাংবাদিকের ওপর হামলার ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে। দূর্বৃত্তরা যেই হোক, আইনের আওতায় আনা হবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট