1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বগুড়ায় হত্যা-অস্ত্র-মাদকসহ একাধিক মামলার আসামি হযরত আলী গ্রেফতার - নব দিগন্ত ২৪
বুধবার, ১০ জুন ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
ডিমলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে একই পরিবারের দুই শিশুর মৃত্যু নওগাঁ জেলা পুলিশের গত মধ্যরাতে বড় ধরনের মাদকবিরোধী অভিযান : বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৯০ কেজি গাজা (যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা), সহ দুইজন বড় মাদক ব্যবসায়ী গ্রেফতার সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয়ের ১০ বছর কারাদণ্ড আদমদীঘি উপজেলায় ঝুঁকিপূর্ণ ৩ ভবনে চলে দাপ্তরিক কাজ, নেই প্রধান ৬ কর্মকর্তা

বগুড়ায় হত্যা-অস্ত্র-মাদকসহ একাধিক মামলার আসামি হযরত আলী গ্রেফতার

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ১৯২ বার পড়া হয়েছে

আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার: বগুড়ার শাজাহানপুর থানা পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে হত্যা, মারপিট, চাঁদাবাজি, মাদক ও বিস্ফোরক দ্রব্য আইনের একাধিক মামলার পলাতক আসামি মো. হযরত আলী সোনার (৩৬) কে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২০ আগস্ট) সকাল ৬টা ৩০ মিনিটে শেরপুর থানাধীন সোনকা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত হযরত আলী সোনার শাজাহানপুর উপজেলার বয়ড়াদিঘী গ্রামের মৃত ইউনুস আলী সোনারের ছেলে। তার বিরুদ্ধে শাজাহানপুর থানায় চলতি বছরের ১ নভেম্বর দায়েরকৃত মামলা নং-০১, জিআর নং-৩২৪/২০২৪ এ অস্ত্র আইন ১৮৭৮ এর ১৯(এ), দণ্ডবিধি ১৮৬০ এর ১৪৩/৩২৩/৩৪১/৩২৪/৩০৭/৩০২/১১৪ এবং বিস্ফোরক দ্রব্য আইন ১৯০৮ এর ৩/৪ ধারায় মামলা রয়েছে।
এছাড়াও হযরত আলীর বিরুদ্ধে অতীতে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—জয়পুরহাটের পাঁচবিবি থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা (২০১৮) শাজাহানপুর থানায় হত্যাচেষ্টা, মারপিট, চাঁদাবাজি ও ডাকাতির মামলা (২০১৩, ২০১৭, ২০১৮, ২০১৯, ২০২৪) সর্বশেষ ২০২৪ সালের সেপ্টেম্বরে দায়ের হওয়া হত্যা মামলা। পুলিশ জানায়, হযরত আলী দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছিল। তার বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, মারপিট, অস্ত্র ও মাদকসহ প্রায় হাফ ডজন মামলা বিচারাধীন রয়েছে। গ্রেফতারের পর হযরত আলীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট