1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বগুড়ায় ১৬ কেজি গাঁজাসহ নারী কারবারি আটক - নব দিগন্ত ২৪
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ কর্তৃক ১৬ জন মাদক কারবারি এবং দুটি অটো রিক্সা উদ্ধার সহ চুরি ও অন্যান্য অপরাধের সাথে জড়িত আটক-২২ সাভার মডেল থানাধীন নয়াবাড়ি রেডিও কলোনি এলাকায় ডিবি পুলিশের অভিযানে ৩ জন অভ্যাসগত চোর চক্রের সদস্য গ্রেফতার, ২টি অটোরিকশা ও ১টি ট্যাব উদ্ধার বগুড়ায় ১৬ কেজি গাঁজাসহ নারী কারবারি আটক বগুড়ায় স্টেশন রোডে যুবককে প্রকাশ্যে ছুরিকাঘাত যশোর পুলিশ সুপারের কার্যালয়ে জনাব মোঃ গোলাম মোস্তফা কনস্টেবল হতে নায়েক পদে পদোন্নতি প্রাপ্ত হওয়ায় র‌্যাংক ব্যাজ পরিধান ২৭৬ পিস ইয়াবা, গাঁজা এবং মাদক বিক্রয়লব্ধ টাকাসহ ১ মাদক কারবারিকে আটক করেছে খুলনা সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ বগুড়া আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় এক জন নিহত ৩৫৬ পিস ইয়াবাসহ ১ মাদক কারবারিকে গ্রেফতার করেছে খুলনা সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ চলিত অভিযানে ঢাকা জেলা ডিবি (দক্ষিণ) কর্তৃক ০৫ কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার সিএমপি’র বিশেষ টিম কর্তৃক পরিচালিত বিশেষ অভিযানে দেশী ও বিদেশী অস্ত্র গুলি, ইয়াবা ও অন্যান্য সরঞ্জাম সহ ২ জন আসামী গ্রেফতার

বগুড়ায় ১৬ কেজি গাঁজাসহ নারী কারবারি আটক

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার: বগুড়া সদর উপজেলার লাহিড়ীপাড়া ইউনিয়নের ভবানীগঞ্জ উত্তর সাতশিমুলিয়া মন্ডলপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১৫.৯৪ কেজি গাঁজাসহ মোছাঃ আমেনা বেগম (৩০) নামে এক নারীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়া। মঙ্গলবার (৩ মার্চ) জেলা কার্যালয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় একটি বড় মাদকের চালান মজুদ রাখা হয়েছে—এমন তথ্য পেয়ে ডিএনসি’র একটি দল অভিযান পরিচালনা করে। এসময় আমেনা বেগমের ব্যবহৃত খড়ির ঘরে তল্লাশি চালিয়ে একটি সাদা সিনথেটিক বস্তার ভেতর স্কচ টেপ দিয়ে মোড়ানো দুটি গাঁজার প্যাকেট উদ্ধার করা হয়। এর মধ্যে একটিতে ৭.৪২ কেজি এবং অপরটিতে ৮.৫২ কেজি, মোট ১৫.৯৪ কেজি গাঁজা পাওয়া যায়। অভিযান শেষে আমেনা বেগমকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বগুড়া সদর থানায় উপ-পরিদর্শক (এসআই) মোঃ তাহিদুল আলম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। এর আগে, গ্রেফতারকৃত আমেনা বেগমের স্বামী মোঃ সাজু মন্ডলকে গত সোমবার (২ মার্চ) ভোরে বগুড়ার শাহজাহানপুর থানা এলাকায় সিএনজিযোগে পাচারের সময় ১০ কেজি গাঁজাসহ আটক করে ডিএনসি’র আরেকটি দল। এ ঘটনায় পৃথক একটি মামলা দায়ের করা হয়েছে। ডিএনসি জানিয়েছে, উদ্ধারকৃত মাদকের চালানের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। সংশ্লিষ্টদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান রয়েছে। উল্লেখ্য, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(গ) ধারায় মামলা দায়ের করা হয়েছে। এছাড়া মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট