1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বগুড়ার চকসূত্রাপুরে সেনাবাহিনীর ব্লক রেইড: বিপুল পরিমাণ মাদক-অস্ত্রসহ আটক ১০ - নব দিগন্ত ২৪
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

বগুড়ার চকসূত্রাপুরে সেনাবাহিনীর ব্লক রেইড: বিপুল পরিমাণ মাদক-অস্ত্রসহ আটক ১০

আতিকুর রহমান
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ১৫৬ বার পড়া হয়েছে

আতিকুর রহমান,, স্টাফ রিপোর্টার: বগুড়া শহরের অন্যতম মাদকের স্পট চকসূত্রাপুর হরিজন কলোনীতে মাদকবিরোধী ব্লক রেইড অভিযান চালিয়েছে সেনাবাহিনী। রাত পৌনে ২টা থেকে বৃহস্পতিবার সকাল ৭টা পর্যন্ত পরিচালিত এই অভিযানে প্রায় ২ কিলোমিটার এলাকা ঘিরে নিয়ে শতাধিক বাড়িতে অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র ও মাদক বিক্রির নগদ টাকা। অভিযানে একজন মহিলা মাদক ব্যবসায়ীসহ ১০ জনকে আটক করা হয়। জানা যায়, বাংলাদেশ সেনাবাহিনীর বগুড়া সদর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন জানে আলম সাদিফ ও লেফটেন্যান্ট আল ফাহাদ সানির তত্ত্বাবধানে প্রায় অর্ধশতাধিক সেনাসদস্য রাত থেকে সকাল পর্যন্ত কয়েকধাপে এই অভিযান পরিচালনা করেন। অভিযানে দেখা যায় ওই এলাকার প্রায় প্রতিটি বাড়ি থেকেই কমবেশি মাদকদ্রব্য উদ্ধার হয়েছে । সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে বড় ব্যবসায়ীরা তাদের নিজ নিজ বাড়িতে তালা দিয়ে সটকে পড়লেও সেনাসদস্যরা তালা ভেঙ্গেই উদ্ধার করেন মাদকদ্রব্য। প্রাথমিক গণনা অনুযায়ী অভিযানে ৩ হাজার বোতল বাংলা চোলাই মদ, দেড়শো গ্রাম হেরোইন, ১৫ কেজি গাঁজা, চাপাতি, চাকু, কুড়াল, ধারালো দা সহ ছোট বড় ৩০ টি দেশীয় অস্ত্র ও মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করা হয়৷ অভিযানে এক নারী মাদক ব্যবসায়ী কিশোর গ্যাংয়ের ৪ সদস্যসহ ১০ জনকে আটক করা হয়। পরে উদ্ধার হওয়া মাদকদ্রব্য ও আটককৃতদের বগুড়া সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করেন সেনাবাহিনীর আভিযানিক দল।এলাকাভিত্তিক মাদক সন্ত্রাস ও কিশোর গ্যাং এর বিরুদ্ধে সেনাবাহিনীর এই অভিযান চলমান থাকবে বলেও জানান সংশ্লিষ্টরা।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট