1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বগুড়ার নন্দীগ্রামে ট্রাকচাপায় কিশোর নিহত - নব দিগন্ত ২৪
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

বগুড়ার নন্দীগ্রামে ট্রাকচাপায় কিশোর নিহত

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: রবিবার, ২২ মার্চ, ২০২৬
  • ১২০ বার পড়া হয়েছে

আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার: বগুড়ার নন্দীগ্রামে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে উৎসব (১৩) নামে এক কিশোর নিহত হয়েছে। রোববার (২২ মার্চ) দুপুরে উপজেলার বুড়ইল ইউনিয়নের কদমকুড়ি–পেংহাজকি আঞ্চলিক সড়কের ধুন্দার বাজার এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত উৎসব উপজেলার বুড়ইল ইউনিয়নের মাড়িয়া গ্রামের শ্রী বিকাশ চন্দ্রের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে উৎসব সাইকেল নিয়ে বাড়ি থেকে পাশের বনকুড়ইল গ্রামে হরিবাসরে যোগ দিতে রওনা হয়। পথিমধ্যে ধুন্দার বাজার এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে সে সাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নন্দীগ্রাম থানার উপ-পরিদর্শক শামস মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকের চালককে গ্রেপ্তার করা হয়েছে এবং ট্রাকটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট