1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বদরগঞ্জে তীব্র যানজটে নাকাল এসএসসি পরীক্ষার্থীরা ও পথচারীরা - নব দিগন্ত ২৪
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
সর্বশেষ :
মাদারীপুরে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা বগুড়ায় দৈনিক ভোরের ডাক ৩৫ বর্ষপূর্তির বর্ণাঢ্য উৎসব রাজধানী বাউনিয়াবাদ অসতর্কভাবে বিল্ডিং এর নির্মাণ কাজ করার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু আদমদীঘিতে ট্রাকচাপায় এনজিও কর্মকর্তার মৃত্যু!! আদমদীঘিতে খাল পুনঃখননের উদ্বোধন! এমপি মহিত তালুকদারের হাত ধরে শুরু হলো সবুজায়ন ও জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ! উল্লাপাড়ায় ঘরে ঢুকে ঘুমন্ত বৃদ্ধকে কুপিয়ে হত্যা স্ত্রী হাসপাতালে উল্লাপাড়ায় ঘরে ঢুকে ঘুমন্ত বৃদ্ধকে কুপিয়ে হত্যা স্ত্রী হাসপাতালে যশোর শার্শায় পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক বগুড়া সান্তাহারে এমপি আব্দুল মহিত তালুকদারকে সংবর্ধনা ডিবি যশোর কর্তৃক আলমগীর হত্যা ঘটনায় যশোরের ত্রাস, চিহ্নিত সন্ত্রাসী ভাইপো রাকিব গ্রেফতার

বদরগঞ্জে তীব্র যানজটে নাকাল এসএসসি পরীক্ষার্থীরা ও পথচারীরা

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ৯৫ বার পড়া হয়েছে

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি :

রংপুরের বদরগঞ্জ উপজেলার বিভিন্ন সড়কে ভয়াবহ যানজটের কারণে চরম দুর্ভোগে পড়েছেন এসএসসি পরীক্ষার্থীরা ও সাধারণ পথচারীরা।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল থেকে বদরগঞ্জ পৌর শহরের প্রধান সড়ক, বাসস্ট্যান্ড, রেলগেট, পুরাতন বাজারসহ বিভিন্ন এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন এসএসসি পরীক্ষার্থীরা।

পরীক্ষার্থী ও অভিভাবকরা জানান, নির্ধারিত সময়ের অনেক আগে বাসা থেকে বের হলেও যানজটের কারণে সময়মতো কেন্দ্রে পৌঁছাতে হিমশিম খেতে হয়েছে।

এছাড়াও যানজটে আটকে ছিলেন স্কুল-কলেজগামী শিক্ষার্থী, রোগী পরিবহনকারী অ্যাম্বুলেন্স, অফিসগামী মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা জানান, শহরের রাস্তায় অবৈধভাবে গাড়ি পার্কিং, ফুটপাত দখল, বাজারের ভীড় এবং ট্রাফিক ব্যবস্থাপনার অভাবের কারণে প্রতিদিনই যানজট লেগে থাকে।

বদরগঞ্জ পৌরসভার নাগরিকরা দ্রুত যানজট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসন ও ট্রাফিক বিভাগের দৃষ্টি আকর্ষণ করেছেন।

এ বিষয়ে বদরগঞ্জ উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, যানজট নিরসনে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট