1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বর্ণিল আয়োজনে খাগড়াছড়িতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন - নব দিগন্ত ২৪
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ :
রাজৈরে সাংবাদিকের মাতৃবিয়োগে দোয়া মাহফিল ডিমলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে একই পরিবারের দুই শিশুর মৃত্যু নওগাঁ জেলা পুলিশের গত মধ্যরাতে বড় ধরনের মাদকবিরোধী অভিযান : বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৯০ কেজি গাজা (যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা), সহ দুইজন বড় মাদক ব্যবসায়ী গ্রেফতার সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয়ের ১০ বছর কারাদণ্ড

বর্ণিল আয়োজনে খাগড়াছড়িতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৯ বার পড়া হয়েছে


মুবিনুল ইসলাম, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি:

বর্ণাঢ্য আয়োজন এবং ব্যাপক কর্মসূচির মধ্য দিয়ে খাগড়াছড়িতে উদযাপিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে শনিবার (১ সেপ্টেম্বর) দুপুরে খাগড়াছড়ি সরকারি কলেজ গেট থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শেষ হয়। পরে সেখানে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে দিনটি উদযাপন করেন জেলা বিএনপির নেতাকর্মীরা।

এরপর মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। জেলা বিএনপির সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমার সভাপতিত্বে এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. এন. আবছার।সমাবেশে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “প্রতিষ্ঠার পর থেকে বিএনপি দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা, মানুষের ভোটাধিকার এবং অধিকার আদায়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও দলটি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনগণের অধিকার রক্ষায় সক্রিয় ভূমিকা পালন করবে।”নেতারা দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও কর্মপন্থা স্মরণ করেন এবং তার দেখানো পথে এগিয়ে যাওয়ার অঙ্গীকার করেন। অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি এবং অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মীর উপস্থিতি উদযাপনের জৌলুস আরও বাড়িয়ে তোলে। এর আগে সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট