1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বাংলাদেশ কোস্ট গার্ড অভিযানে কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরী উপকূলীয় এলাকা থেকে ৩ লাখ টাকার সামুদ্রিক মাছসহ অবৈধ ট্রলিং বোট জব্দ আটক ১৬ জেলে - নব দিগন্ত ২৪
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাদারীপুরে সাবেক উপজেলা ছাত্রদল নেতার ফাঁসির রায় বাতিলের দাবিতে মানববন্ধন মাদারীপুরে কে এই বিএনপি নেতা বাবলু শেখ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- ২০২৬ উপলক্ষ্যে সেনাবাহিনী প্রধান কর্তৃক ঢাকা মহানগরে সেনা ক্যাম্প পরিদর্শন ও মতবিনিময় সভা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে খুলনা জেলার তেরখাদা উপজেলার প্রিজাইডিং অফিসারদের অংশগ্রহণে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত যশোর বেনাপোল পুটখালী ইউনিয়নের বারপোতা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ময়মনসিংহ জেলার গফরগাঁও এ সেনাবাহিনীর যৌথ অভিযানে বিদেশী অস্ত্র সহআটক- ৩ সাতক্ষীরা সীমান্তে মাদক বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি বর্ডার গার্ড রাণীশংকৈলে ত্রাণ কর্মকর্তার আচরণে ক্ষুব্ধ আদিবাসী নারীরা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি খুলনায় ঘাট এলাকা থেকে যুবক অপহরণ। সলঙ্গাকে পৌরসভা করার প্রতিশ্রুতি দিলেন মাও: রফিকুল ইসলাম খাঁন

বাংলাদেশ কোস্ট গার্ড অভিযানে কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরী উপকূলীয় এলাকা থেকে ৩ লাখ টাকার সামুদ্রিক মাছসহ অবৈধ ট্রলিং বোট জব্দ আটক ১৬ জেলে

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ৭৫ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরী উপকূলীয় এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩ লাখ টাকা মূল্যের সামুদ্রিক মাছসহ একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বুধবার বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ২০ জুলাই (রবিবার) বিকাল ৪টায় কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী কর্তৃক নোয়াখালীপাড়া সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এ সময় ৩ হাজার ৭৫০ কেজি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছসহ একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ এবং ১৬ জন জেলেকে আটক করা হয়। জব্দকৃত মাছের বাজারমূল্য প্রায় ২ লাখ ৬৩ হাজার ২০০ টাকা।

পরবর্তীতে ২২ জুলাই উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে বোটটির ট্রলিং সরঞ্জামাদি অপসারণ করা হয় এবং মালিক পক্ষের কাছ থেকে ৬ লাখ ৬৩ হাজার টাকা জরিমানা আদায় করে বোট ও জেলেদের ছেড়ে দেওয়া হয়।

উদ্ধার করা মাছ নিলামে বিক্রি করে ২০% ভ্যাটসহ মোট ২ লাখ ৬৩ হাজার ২০০ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

কোস্ট গার্ড জানায়, দেশের মৎস্য সম্পদ সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট