1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বাগেরহাট জেলায় বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৫ এর মাঠ ক্যাম্পেইন প্রদর্শন পরীক্ষা অনুষ্ঠিত - নব দিগন্ত ২৪
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১০ অপরাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

বাগেরহাট জেলায় বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৫ এর মাঠ ক্যাম্পেইন প্রদর্শন পরীক্ষা অনুষ্ঠিত

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ৯৫ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
অদ্য ১৩/১০/২০২৫খ্রি. সকাল ০৯:০০ ঘটিকায় বাগেরহাট পুলিশ লাইন্স মাঠে অত্র জেলায় কনস্টেবল হতে নায়েক/এটিএসআই, নায়েক হতে এএসআই(সশস্ত্র) এবং এটিএসআই হতে টিএসআই পদে বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৫ এর মাঠ ক্যাম্পেইন প্রদর্শন পরীক্ষা অনুষ্ঠিত হয়।
উক্ত পরীক্ষার সভাপতিত্ব করেন বাগেরহাট জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আসাদুজ্জামান মহোদয়।

এসময় তিনি বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৫ এ অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর মাঠ ক্যাম্পেইন পরিদর্শন করেন ।

ক্যাম্পেইন এ অংশ নেয়া সকল প্রশিক্ষণার্থীবৃন্দ তাদের সুনিপুণ কারুকার্যের মাধ্যমে বাগেরহাট জেলা পুলিশের বিভিন্ন স্থাপনা সমূহকে ফুটিয়ে তোলেন।
এসময় পরীক্ষা বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন জনাব আবু রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), বাগেরহাট জেলা; জনাব আবির সিদ্দিকী শুভ্র, পিপিএম-সেবা অতিরিক্ত পুলিশ সুপার, (সি-সার্কেল), খুলনা জেলা; জনাব মো: মুজিবুর রহমান খান, পুলিশ পরিদর্শক(সশস্ত্র), আর আই পুলিশ লাইন্স, বাগেরহাট। আজকের এই বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় বাগেরহাট জেলা পুলিশ হতে সর্বমোট ৪১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট