1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বাসার কেয়ারটেকার কর্তৃক চাঞ্চল্যকর চুরির ঘটনায় ৭৪ লক্ষ টাকা উদ্ধারসহ চোরকে গ্রেফতার করেছে হাতিরঝিল থানা পুলিশ. - নব দিগন্ত ২৪
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
সর্বশেষ :
জুডো, কারাতে, তায়কোয়ানডো ও শ্যূটিং ( এয়ার গান) প্রশিক্ষণ পেলো ৭৫ জন যুব রাজৈরে সাংবাদিকের মাতৃবিয়োগে দোয়া মাহফিল ডিমলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে একই পরিবারের দুই শিশুর মৃত্যু নওগাঁ জেলা পুলিশের গত মধ্যরাতে বড় ধরনের মাদকবিরোধী অভিযান : বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৯০ কেজি গাজা (যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা), সহ দুইজন বড় মাদক ব্যবসায়ী গ্রেফতার সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

বাসার কেয়ারটেকার কর্তৃক চাঞ্চল্যকর চুরির ঘটনায় ৭৪ লক্ষ টাকা উদ্ধারসহ চোরকে গ্রেফতার করেছে হাতিরঝিল থানা পুলিশ.

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ১৮১ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
রাজধানীর হাতিরঝিল এলাকায় একটি বাসায় চাঞ্চল্যকর চুরির ঘটনায় রুজুকৃত মামলায় চুরি হওয়া ৭৪ লক্ষ টাকা উদ্ধারসহ চোরকে গ্রেফতার করেছে ডিএমপির হাতিরঝিল থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম মোঃ উজ্জল (৩১)।

মঙ্গলবার (১৩ মে ২০২৫ খ্রি.) রাত আনুমানিক ১২:২০ ঘটিকায় গাজীপুর সদর থানাধীন মৌবাগ এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

হাতিরঝিল থানা সূত্রে জানা যায়, রাজধানীর হাতিরঝিল থানাধীন পশ্চিম রামপুরার মহানগর প্রজেক্টে কক্সবাজারের হোটেল সী প্যালেস এর মালিক এ.এস.এম আলাউদ্দিন ভূইয়ার বাসায় একটি চাঞ্চল্যকর চুরির ঘটনা ঘটে। আলাউদ্দিন ভূইয়া গত ১০ মে ২০২৫ তারিখে হাতিরঝিল থানায় অভিযোগ করেন তার বাসার কেয়ারটেকার মোঃ উজ্জ্বল তার বাসা থেকে এক কোটি ৫০ লাখ টাকা, ৪০ ভরি স্বর্ণালংকার (আনুমানিক মূল্য ৬০ লাখ টাকা) এবং ৭,০০০ মার্কিন ডলার চুরি করে পালিয়ে গেছে। এই অভিযোগের ভিত্তিতে উজ্জলসহ উজ্জলের স্ত্রী মোছা: নাসরিন ও উজ্জলের মা লুৎফার বিরুদ্ধে হাতিরঝিল থানায় একটি মামলা রুজু করা হয়। মামলার এজাহারে বলা হয়, আলাউদ্দিন ভূইয়া গত ৩ মে ২০২৫ তারিখ সকাল ১০:৩০ ঘটিকায় কক্সবাজারে তার হোটেল তদারকির জন্য রওনা হন। এর আগে ২ মে ২০২৫ তিনি তার বাসায় কর্মরত কেয়ারটেকার উজ্জলকে গ্রামের বাড়িতে ছুটিতে যাওয়ার অনুমতি দেন। আলাউদ্দিন ভূইয়া ৬ মে ২০২৫ তারিখে ঢাকায় ফিরে আসেন এবং ৮ মে ২০২৫ তারিখ রাতে তার মেয়ে ব্যারিস্টার ফারজানা আক্তারের সঙ্গে বাসার স্টিলের আলমারি খুলে দেখেন তা খোলা এবং ভেতরে রক্ষিত স্বর্ণালঙ্কার ও টাকা নেই। সিসিটিভি ফুটেজে তারা দেখতে পান, ২ মে সন্ধ্যা ৬:৩৫ ঘটিকায় উজ্জল বাসার সিসি ক্যামেরাগুলো উপরের দিকে ঘুরিয়ে দেয় এবং আলাউদ্দিন ভূইয়ার কক্ষে প্রবেশ করে। পরদিন ৩ মে ২০২৫ দুপুর ১২:৩০ ঘটিকায় উজ্জল একটি ব্যাগ কাঁধে নিয়ে বাসা থেকে বেরিয়ে যায়। উজ্জল ব্যবসায়ী আলাউদ্দিন ভূইয়ার কক্সবাজারের হোটেলে ছয় বছর আগে বাবুর্চী হিসেবে কাজ করত এবং ২০১৯ সাল থেকে ঢাকায় তার বাসায় কেয়ারটেকার হিসেব কর্মরত ছিল। আলাউদ্দিন ভূইয়ার স্ত্রীর মৃত্যুর পর উজ্জল বাসার যাবতীয় কাজ করত এবং আলমারির লকারের পাসওয়ার্ড জানত।

মামলাটি তদন্তকালে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় দ্রুত উজ্জলের অবস্থান শনাক্ত করা হয়। এরপর গাজীপুর সদর থানাধীন মৌবাগ এলাকায় উজ্জলের ভাড়া বাসায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার দেখানো মতে তার বাসার আলমারি থেকে ৬০ লক্ষ টাকা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে উজ্জ্বল স্বীকার করে যে, চুরি করা টাকা দিয়ে সে একটি আলমারি ও ফ্রিজ কিনেছে, যা পরে পুলিশ জব্দ করে।

থানা সূত্রে আরো জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে উজ্জল জানায় চুরি করা আরও ১৪ লক্ষ টাকা গাজীপুর সদর থানাধীন শিমুলতলী বাজারে তার ভগ্নিপতির বাড়িতে লুকিয়ে রেখেছে। পরে বিকেলে পুলিশ তার ভগ্নিপতির বাড়ির শয়নকক্ষের খাটের নিচ থেকে ওই ১৪ লাখ টাকা উদ্ধার করে।

গ্রেফতারকৃত উজ্জলকে বিজ্ঞ আদালতে হাজির করা হলে দোষ স্বীকার করে জবানবন্দি প্রদান করে এবং চুরি সংক্রান্তে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে। মামলার অপর দুই আসামি ও চুরি হওয়া অবশিষ্ট টাকা উদ্ধারে পুলিশের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট