1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বিএনপি আগামী নির্বাচনে জনগণের ভোটে সরকার গঠন করতে পারলে উর্দুভাষীদের স্থায়ী পূর্ণবাসনের প্রতিশ্রুতি দিলেন আমিনুল হক - নব দিগন্ত ২৪
সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
রাজৈরে সাংবাদিকের মাতৃবিয়োগে দোয়া মাহফিল ডিমলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে একই পরিবারের দুই শিশুর মৃত্যু নওগাঁ জেলা পুলিশের গত মধ্যরাতে বড় ধরনের মাদকবিরোধী অভিযান : বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৯০ কেজি গাজা (যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা), সহ দুইজন বড় মাদক ব্যবসায়ী গ্রেফতার সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয়ের ১০ বছর কারাদণ্ড

বিএনপি আগামী নির্বাচনে জনগণের ভোটে সরকার গঠন করতে পারলে উর্দুভাষীদের স্থায়ী পূর্ণবাসনের প্রতিশ্রুতি দিলেন আমিনুল হক

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৮ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, উর্দুভাষী ভাই-বোনদের স্থায়ী বাসস্থানের এখনো বন্দোবস্ত হয়নি। বিএনপি আগামী নির্বাচনে জনগণের ভোটে সরকার গঠন করতে পারলে আপনাদের জন্য স্থায়ী পূর্ণবাসনের ব্যবস্থা করা হবে।

শনিবার রাজধানীর পল্লবীর বিএলএস স্কুলে পল্লবী ও রূপনগর থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত ফ্রি মেডিকেল-ডেন্টাল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রতিশ্রুতি দেন।

আমিনুল হক বলেন, গত ১৭ বছরে জনগণের উপর যে জুলুম-নির্যাতন হয়েছে, উর্দুভাষী জনগোষ্ঠীও তার বাইরে নয়। আমরা ক্ষমতায় নেই, তবুও মানুষের পাশে দাঁড়ানোকে আমি নৈতিক দায়িত্ব মনে করি। কিন্তু যারা ১৭ বছর ক্ষমতায় ছিল, তারা একবারও এসে জিজ্ঞেস করেনি- আপনারা কেমন আছেন।

তিনি আরও জানান, বিএনপি সরকারে এলে প্রতিটি ওয়ার্ডে স্বাস্থ্যকেন্দ্র স্থাপন করা হবে, যেখানে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হবে। আমাদের রাজনীতি হচ্ছে সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন, তাদের পারিবারিক ও সামাজিক সমস্যার সমাধান করা।

আলোচনায় তিনি জোর দিয়ে বলেন, বিএনপি জনগণের দল, সাধারণ মানুষের দল। “আমাদের রাজনীতি ক্ষমতার জন্য নয়, জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য।

এরআগে পল্লবীতে আলেম ওলেমাদের নিয়ে সভা করেন ও সকালে রাজধানীর জিয়া উদ্যান লেকে দেশসেরা সাঁতারুদের প্রতিযোগিতায় জিয়া সুইমিং কার্নিভাল সেজন-১ এর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমিনুল হক।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট