1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বিএনপি মহাসচিবের ভাবমূর্তি ক্ষুণ্নের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ। - নব দিগন্ত ২৪
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ :
জুডো, কারাতে, তায়কোয়ানডো ও শ্যূটিং ( এয়ার গান) প্রশিক্ষণ পেলো ৭৫ জন যুব রাজৈরে সাংবাদিকের মাতৃবিয়োগে দোয়া মাহফিল ডিমলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে একই পরিবারের দুই শিশুর মৃত্যু নওগাঁ জেলা পুলিশের গত মধ্যরাতে বড় ধরনের মাদকবিরোধী অভিযান : বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৯০ কেজি গাজা (যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা), সহ দুইজন বড় মাদক ব্যবসায়ী গ্রেফতার সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

বিএনপি মহাসচিবের ভাবমূর্তি ক্ষুণ্নের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ।

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ১১৮ বার পড়া হয়েছে

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
ঠাকুরগাঁও প্রতিনিধি:
হাসিনুজ্জামান মিন্টুঃ ঠাকুরগাঁওয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার ছোট ভাই মির্জা ফয়সল আমীনের বিরুদ্ধে সোস্যাল মিডিয়ায় মিথ্যা ওু বিভ্রান্তিকর তথ্য প্রচারের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে ঠাকুরগাঁও শহরের চৌরাস্তায় এই কর্মসূচি পালিত হয়। বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে আয়োজিত এই মানববন্ধনে অর্ধ শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে অংশগ্রহণকারী সংগঠনগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল—ঠাকুরগাঁও টাউন ক্লাব, সাম্য ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠন, নিক্কন সংগীত বিদ্যালয়, প্রেস ক্লাব, মুক্তিযোদ্ধা সংসদ, মটর মালিক সমিতি, বাংলাদেশ শিক্ষক সমিতি, শিক্ষক-কর্মচারী ঐক্য জোট, ফুটবল একাডেমি, মহিলা সমিতি, চাল কল মালিক সমিতি এবং চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ঠাকুরগাঁও।
সমাবেশে বক্তব্য রাখেন,এডভোকেট,জয়নাল আবেদিন, আবু নূর চৌধুরী, নূর করিম, সুলতানুল ফেরদৌস নর্ম চৌধুরী, পয়গাম আলী, তুহিন, অধ্যক্ষ দেলোয়ার হোসেনসহ আরও অনেকে। বক্তারা বলেন, বিএনপি মহাসচিব ও তার পরিবারের বিরুদ্ধে যে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা চালানো হচ্ছে তা অত্যন্ত নিন্দনীয় ও শাস্তিযোগ্য অপরাধ। এর মাধ্যমে শুধুমাত্র একজন রাজনৈতিক নেতাকে নয়, বরং দেশের গণতন্ত্রকেই কলঙ্কিত করা হচ্ছে।
বক্তারা আরও বলেন, “তথ্য সন্ত্রাস ও চরিত্রহননের রাজনীতির” বিরুদ্ধে দেশের প্রতিটি সচেতন নাগরিককে সোচ্চার হতে হবে। তারা দাবি জানান, যারা এ ধরনের তথ্য সন্ত্রাসে জড়িত, তাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। একই সঙ্গে তাঁরা সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
সমাবেশের সমাপ্তিতে বক্তারা জানান, ভবিষ্যতে এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে বৃহত্তর কর্মসূচি গ্রহণ করা হবে এবং দেশজুড়ে গণসচেতনতা সৃষ্টি করে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন বলে আশা ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট