1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে “মিথ্যাচার প্রচারণার বিক্ষোভ মিছিল। - নব দিগন্ত ২৪
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে “মিথ্যাচার প্রচারণার বিক্ষোভ মিছিল।

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ১৪৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
হাসিনুজ্জামান মিন্টু,,

ঠাকুরগাঁওয়ে বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে জেলা বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

বিক্ষোভে অংশ নেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবদলের আহ্বায়ক আবু হানিফ মুক্তার, সদস্য সচিব জাহিদুর রহমান জাহিদ, জেলা যুবদলের সদস্য আকতারুল ইসলাম আকতার, পৌর যুবদলের সাধারণ সম্পাদক মুক্তারুল ইসলাম মুক্তারসহ জেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, “তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে বিএনপিকে থামিয়ে রাখা যাবে না। জামায়াত-শিবির-রাজাকারদের প্রতি আমাদের বার্তা—এই মুহূর্তে বাংলা ছাড়। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, কিন্তু ফ্যাসিস্ট আচরণ কখনো বরদাস্ত করব না।”

বক্তারা আরও বলেন, “৫ আগস্টের পর এনসিপির কিছু নেতা ভাবছে, আওয়ামী লীগের মতো বিএনপিকেও তারা দমন করতে পারবে। তারা ভুলে গেছে বিএনপি মাঠে ছিল, আছে এবং থাকবে। বিএনপির নেতাকর্মীরা মাঠে না থাকলে আজ আওয়ামী লীগ ২০২৪ সাল দেখতে পারতো না। দেশের উন্নয়ন ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার একমাত্র পথ বিএনপির হাত ধরেই সম্ভব।”

এ সময় তারা বর্তমান সরকারের বিরুদ্ধে দুর্নীতি, দমন-পীড়ন ও গণতন্ত্র হরণের অভিযোগও তুলে ধরেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট