1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
"বিডি ক্লিন এর তরুণদের আজকের পরিচ্ছন্নতা অভিযান " - নব দিগন্ত ২৪
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

“বিডি ক্লিন এর তরুণদের আজকের পরিচ্ছন্নতা অভিযান “

লিটন ইসলাম
  • প্রকাশিত: শনিবার, ৩ মে, ২০২৫
  • ২৬৭ বার পড়া হয়েছে

“

লিটন ইসলাম

জেলা প্রতিনিধি দিনাজপুর

০৩ মে ২০২৫ খ্রি:

বিডি ক্লিন এর তরুণরা শুধু নিজেরাই সচেতন নয়, বরং সমাজের সকলকে পরিচ্ছন্নতার বার্তা পৌঁছে দিতে সকলকে উদ্বুদ্ধ করণ অভিযান চালিয়ে যাচ্ছে । প্রতিনিয়ত স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডের মাধ্যমে পরিষ্কার ও পরিবেশের ভারসাম্য রক্ষায় দৃষ্টান্ত স্থাপন করছে।

 

 

এই প্রচেষ্টা শুধু সৌন্দর্য ফিরিয়ে আনবে না, বরং সুস্থ পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একতাবদ্ধভাবে কাজ করলে পরিচ্ছন্ন বাংলাদেশ আর কল্পনা নয়, রূপ নিবে বাস্তবে।

 

 

প্রতিটি পরিচ্ছন্নতা অভিযান এর মত আজকেও সকলের প্রতি তাদের উদর্ত আহ্বান এই যে, “আপনিও আসুন আমাদের সাথে,

পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার যুদ্ধে।”

 

০২ মে ২০২৫ তারিখ, শুক্রবার বিডি ক্লিন – ঢাকা (দক্ষিণ) ১১ নং জোন এর সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান সফলভাবে সম্পন্ন করে । পরিচ্ছন্নতার বার্তা পৌঁছে দিতে আজ তারা ছুটে যায় সাঈদ খোকন সেন্টারের পার্কে । পরিচ্ছন্ন মানসিকতার চর্চায় বিডি ক্লিন এর প্রতিটি তরুণ তাদের ব্যক্তিগত জীবনের ব্যস্ততা কে একপাশে রেখে ছুটে যায় জনসাধারণের মাঝে, এক একটি আবর্জনার টুকরা তুলতে গিয়ে তারা রোপণ করে একটি পরিচ্ছন্ন বাংলাদেশ এর বীজ।

 

আজকের অভিযানটি পরিচালনা করেন জোনাল সমন্বয়ক- সিয়াম ভুইয়া এবং

শপথ পাঠ করেছেন- মির্জা আরিফ, আর সেই সঙ্গে যোগ দেয় ১১নং জোন (ঢাকা দক্ষিণ) এর সদস্যগণ ও উপস্থিত জনসাধারণ।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট