1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বিপুল পরিমাণ জাল নোট ও জাল নোট তৈরীর বিভিন্ন সরঞ্জামসহ সংঘবদ্ধ চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে ডিবি। - নব দিগন্ত ২৪
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাদারীপুরে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা বগুড়ায় দৈনিক ভোরের ডাক ৩৫ বর্ষপূর্তির বর্ণাঢ্য উৎসব রাজধানী বাউনিয়াবাদ অসতর্কভাবে বিল্ডিং এর নির্মাণ কাজ করার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু আদমদীঘিতে ট্রাকচাপায় এনজিও কর্মকর্তার মৃত্যু!! আদমদীঘিতে খাল পুনঃখননের উদ্বোধন! এমপি মহিত তালুকদারের হাত ধরে শুরু হলো সবুজায়ন ও জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ! উল্লাপাড়ায় ঘরে ঢুকে ঘুমন্ত বৃদ্ধকে কুপিয়ে হত্যা স্ত্রী হাসপাতালে উল্লাপাড়ায় ঘরে ঢুকে ঘুমন্ত বৃদ্ধকে কুপিয়ে হত্যা স্ত্রী হাসপাতালে যশোর শার্শায় পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক বগুড়া সান্তাহারে এমপি আব্দুল মহিত তালুকদারকে সংবর্ধনা ডিবি যশোর কর্তৃক আলমগীর হত্যা ঘটনায় যশোরের ত্রাস, চিহ্নিত সন্ত্রাসী ভাইপো রাকিব গ্রেফতার

বিপুল পরিমাণ জাল নোট ও জাল নোট তৈরীর বিভিন্ন সরঞ্জামসহ সংঘবদ্ধ চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে ডিবি।

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ১৯৬ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
রাজধানীর বনানী ধানাধীন মহাখালী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ জাল নোট ও জাল নোট তৈরীর বিভিন্ন সরঞ্জামসহ সংঘবদ্ধ চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-সাইবার এন্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগ।

গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ সাইফুল ইসলাম (২৮), ২। মোঃ রেজাউল করিম ওরফে রেজা (৪৩), ৩। মোঃ সোহেল (৪০), ৪। মোঃ সাইদুর রহমান (২৮), ৫। সোহেল মাহমুদ (২৪) ও ৬। মোঃ শাহা আলম। এ সময় তাদের হেফাজত হতে ৮২ হাজার ৩০০ শত টাকা মূল্যমানের জাল নোট, জাল নোট বিক্রয়লব্ধ নগদ দুই লক্ষ ১৪ হাজার টাকা ও জালনোট তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

ডিবির-সাইবার এন্ড স্পেশাল ক্রাইম বিভাগ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে সোশ্যাল মিডিয়া ক্রাইম ইনভেস্টিগেশন টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বনানী থানাধীন মহাখালী পুলিশ বক্সের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তিনজন ব্যক্তি জাল নোট ক্রয়-বিক্রয়ের জন্য জাল নোটসহ অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে গতকাল সকালে উক্ত স্থানে অভিযান চালায় ডিবির টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা কৌশলে পালানোর চেষ্টাকালে ডিবির টিম মোঃ সাইফুল ইসলাম ও রেজাউল করিম ওরফে রেজাকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে চার হাজার টাকা মূল্যমানের জাল নোট উদ্ধার করা হয়। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার রাত আনুমানিক ০৮:১০ ঘটিকায় পঞ্চগড় সদর থানাধীন ব্যারিস্টার বাজার এলাকার একটি বাড়িতে অভিযান পরিচালনা করে মোঃ সাইদুর রহমান ওরফে সবুজ, মোঃ সোহেল মাহামুদ, মোঃ সোহেল ও মোঃ শাহ আলমকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সবুজ ও সোহেল মাহামুদের স্বীকারোক্তি মোতাবেক তাদের বাড়িতে তল্লাশী করে ৭৮ হাজার ৩০০ টাকা মূল্যমানের জাল নোট, জাল নোট তৈরির বিভিন্ন সরঞ্জাম ও জাল নোট বিক্রির নগদ দুই লক্ষ ১৪ হাজার টাকা উদ্ধার করা হয়।

ডিবি সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে অবৈধভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে জাল নোট তৈরি করে রাজধানীসহ বাংলাদেশের বিভিন্ন জেলায় বিক্রি করছিল। তারা আসন্ন কুরবানী ঈদকে সামনে রেখে বিপুল পরিমাণ জাল নোট তৈরি ও সরবরাহের পরিকল্পনা করছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট