1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বিশ্ব আলোকচিত্র দিবসে বগুড়ায় ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের বর্ণাঢ্য শোভাযাত্রা - নব দিগন্ত ২৪
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাদারীপুরে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা বগুড়ায় দৈনিক ভোরের ডাক ৩৫ বর্ষপূর্তির বর্ণাঢ্য উৎসব রাজধানী বাউনিয়াবাদ অসতর্কভাবে বিল্ডিং এর নির্মাণ কাজ করার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু আদমদীঘিতে ট্রাকচাপায় এনজিও কর্মকর্তার মৃত্যু!! আদমদীঘিতে খাল পুনঃখননের উদ্বোধন! এমপি মহিত তালুকদারের হাত ধরে শুরু হলো সবুজায়ন ও জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ! উল্লাপাড়ায় ঘরে ঢুকে ঘুমন্ত বৃদ্ধকে কুপিয়ে হত্যা স্ত্রী হাসপাতালে উল্লাপাড়ায় ঘরে ঢুকে ঘুমন্ত বৃদ্ধকে কুপিয়ে হত্যা স্ত্রী হাসপাতালে যশোর শার্শায় পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক বগুড়া সান্তাহারে এমপি আব্দুল মহিত তালুকদারকে সংবর্ধনা ডিবি যশোর কর্তৃক আলমগীর হত্যা ঘটনায় যশোরের ত্রাস, চিহ্নিত সন্ত্রাসী ভাইপো রাকিব গ্রেফতার

বিশ্ব আলোকচিত্র দিবসে বগুড়ায় ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের বর্ণাঢ্য শোভাযাত্রা

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ৭৮ বার পড়া হয়েছে


আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার: বিশ্ব আলোকচিত্র দিবস উপলক্ষে বগুড়া ফটো জার্নালিস্ট এসোসিয়েশন’র (বিপিজেএ) আয়োজনে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৯ আগস্ট) বেলা সাড়ে ১১টায় বগুড়া প্রেসক্লাব থেকে র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বগুড়া ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে ও যুগ্ম-সাধারণ সম্পাদক আল মুমিনের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ, দপ্তর সম্পাদক রেজাউল হক বাবু, সদর ট্রাফিক পুলিশ ফাঁড়ির ইনচার্জ সালেকুজ্জামান খান, সিনিয়র ফটো সাংবাদিক আব্দুস সালাম ও এসএম সিরাজ। এসময় উপস্থিত ছিলেন ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি শফিকুল ইসলাম শফিক, বগুড়া প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক তোফাজ্জাল হোসেন, চ্যানল আই বগুড়া প্রতিনিধি রউফ জালাল, সাংবাদিক জাফর আহমেদ মিলন, সাইফুল ইসলাম, মামুনুর রশিদ মামুন, সাবু ইসলাম, ফিরোজ পশারী রানা, আল-আমিন, কামরুল হাসান কমল, রায়হান আহমেদ রানা, ফেরদৌসুর রহমান, গোলজার হোসেন মিঠু, রাশেদ রহমান, বারী মামুন, সানাউল হক শুভ, মির্জা আহসান হাবিব দুলাল, শাহাতদ হোসেন প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বলেন, ছবির মাধ্যমে যেকোন বিষয় সহজেই তুলে ধরা যায়। ক্যামেরার ছবি ফুটিয়ে তোলে অনেক না বলা গল্পকে। একটি ছবি বুঝিয়ে দেয় হাজার শব্দকে। ফটোগ্রাফি হল এমন একটি বড় উদ্ভাবন যা গোটা বিশ্বকে আমাদের হাতের মুঠোয় এনে দিয়েছে।
তারা আরও বলেন, জুলাই গণআন্দোলনে জীবনের ঝুঁকি নিয়ে ফটো সাংবাদিকরা সাহসী ভূমিকা পালন করেছে। রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গণে ফটো সাংবাদিকদের ভূমিকা অনেক বেশি। দেশ ও সমাজের চিত্র একটি ছবিতেই ফুটিয়ে তোলেন ফটো সাংবাদিকরা। তারা বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার ছবি তুলে উন্নয়ন অগ্রগতিকে এগিয়ে নিচ্ছেন। বগুড়াকে আরো সামনে এগিয়ে নিতে ফটো সাংবাদিকদের অগ্রণী ভুমিকা পালনের আহবান জানান বক্তারা। অনুষ্ঠানে জুলাই আন্দোলনে সাংবাদিকসহ নিহতদের রুহের মাগফেরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়।।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট