1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বেকিং পাউডার আড়ালে ভারত থেকে আমদানী করা ৬ কোটি টাকার শাড়ি থ্রি-পিস ও কসমেটিকস জব্দ করেছে বেনাপোল কাস্টম হাউস - নব দিগন্ত ২৪
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
সর্বশেষ :
বগুড়ায় সার কারখানায় দুর্ধর্ষ ডাকাতি, লুট সাড়ে ৪ লাখ টাকার মালামাল সলঙ্গায় তারিকুল হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন ডিমলায় সংবাদ প্রকাশের পর দুই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কারণ দর্শানোর নোটিশ কেক কাটা ও আলোচনা সভার মধ্যদিয়ে সান্তাহারে দৈনিক করতোয়ার সুবর্ণজয়ন্তী উদযাপণ বগুড়া আদমদীঘিতে পৃথক অভিযানে গ্রেপ্তার-৩ বগুড়া আদমদীঘিতে পৃথক অভিযানে গ্রেপ্তার-৩ রাজৈরে এসএসসি পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা। রাজৈর উপজেলা বাজিতপুর ইউনিয়নের সেলিম সরদারের বিরুদ্ধে মিথ্যা মানবপাচার এর অভিযোগ দিয়ে প্রবাসী পরিবার কে হেনস্থা। মাদারীপুর সদর উপজেলা শিরখাড়া ইউনিয়নে ছেলের হাতে মায়ের মৃ/ত্যু

বেকিং পাউডার আড়ালে ভারত থেকে আমদানী করা ৬ কোটি টাকার শাড়ি থ্রি-পিস ও কসমেটিকস জব্দ করেছে বেনাপোল কাস্টম হাউস

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ১১৯ বার পড়া হয়েছে

মনা যশোর জেলা প্রতিনিধিঃ
বেনাপোল স্থল বন্দরে মিথ্যা ঘোষণায় আনা প্রায় ৬ কোটি টাকার মূল্য বিপুল পরিমাণ শাড়ি, থ্রি-পিস ও প্রসাধনী সামগ্রী আটক করেছে কাস্টম কর্তৃপক্ষ ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)।
বেকিং পাউডার আমদানির আড়ালে এই বিশাল চালানটি ভারত থেকে পাচার করা হয়েছিল।

​গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ১২ মার্চ (বৃহস্পতিবার) রাতে বেনাপোল স্থলবন্দরের ৩৭ নম্বর শেডে অভিযান চালানো হয়। আমদানিকারক প্রতিষ্ঠান ‘সাফা ইমপেক্স’ ভারত থেকে একটি ট্রাকে করে ১০০ প্যাকেজ বেকিং পাউডার আমদানির ঘোষণা দিয়েছিল।

তবে পণ্য খালাসের সময় দেখা যায়, চালানের ভেতর বেকিং পাউডারের কোনো অস্তিত্ব নেই। পরিবর্তে সেখানে অত্যন্ত দামী এবং উচ্চ শুল্কযুক্ত বিভিন্ন পোশাক ও প্রসাধনী লুকানো ছিল।

​কাস্টমস কর্মকর্তাদের পরীক্ষণে প্রাপ্ত নথিপত্র বিহীন উল্লেখযোগ্য পণ্যগুলো হলো:-
প্রিমিয়াম কোয়ালিটি শাড়ি-৭,০০০ পিস,প্রিমিয়াম কোয়ালিটি থ্রি-পিস-৬,০০০ পিস,টু-পিস-৩০০
পিস,বেবি ওয়্যার (পোশাক)-৩০০ কেজি ওড়না-
৫৫০ পিস,ফেইস ওয়াশ ও কসমেটিকস-৭০০ কেজি,বিশেষ কেমিক্যাল-৬০০ কেজি।

শুল্ক কর্মকর্তাদের প্রাথমিক ধারণা অনুযায়ী, জব্দকৃত এই চালানের আনুমানিক বাজার মূল্য প্রায় ৬ কোটি টাকা।

​সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, আমদানিকারক প্রতিষ্ঠানটি সরকারের মোটা অংকের রাজস্ব ফাঁকি দেওয়ার উদ্দেশ্যে সম্পূর্ণ অবৈধভাবে এবং ভুয়া ডকুমেন্টের মাধ্যমে এই পণ্যগুলো নিয়ে আসে।

পণ্যগুলো বর্তমানে কাস্টমসের হেফাজতে রয়েছে এবং দোষী আমদানিকারক প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট