1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বেরোবিতে রঙে,ঢঙে পালিত হলো বাংলা নববর্ষ ২৪৩২ - নব দিগন্ত ২৪
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

বেরোবিতে রঙে,ঢঙে পালিত হলো বাংলা নববর্ষ ২৪৩২

পারভেজ শেখ
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ২৩২ বার পড়া হয়েছে

মো: পারভেজ সেখ
রংপুর প্রতিনিধি

বেগম
রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে (বেরোবি) নানা বর্ণিল আয়োজনে উদযাপিত হলো বাংলা নববর্ষ ১৪৩২। সোমবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের দক্ষিণ গেট থেকে উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলীর নেতৃত্বে এক বর্ণাঢ্য বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়। বৈশাখী গান, বাঁশির সুর ও বাদ্যের তালে শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ও চত্বর প্রদক্ষিণ করে একাডেমিক ভবনের সামনে এসে শেষ হয়। শোভাযাত্রায় শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন এবং বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের নানা রূপ তুলে ধরেন। শোভাযাত্রা শেষে উপাচার্য একাডেমিক ভবনের সামনে বিভাগসমূহের আয়োজিত বৈশাখী মেলার স্টল পরিদর্শন করেন এবং শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন। তিনি বলেন, “বাংলা নববর্ষ আমাদের চিরায়ত ঐতিহ্য ও আত্মপরিচয়ের উৎসব। এই উৎসবের মধ্য দিয়ে আমরা আমাদের শিকড়ের কাছে ফিরে যাই। বিশ্ববিদ্যালয়ের এ আয়োজন সত্যিই প্রশংসনীয়।” এ উপলক্ষে বিকেলে বিশ্ববিদ্যালয়ের মিডিয়া চত্বরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া তিনটি আবাসিক হলের শিক্ষার্থীদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থাও রাখা হয়। উল্লেখ্য, বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দুই দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করে। এর অংশ হিসেবে গতকাল ৩০ চৈত্র (১৩ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ফুটবল মাঠে এক ঘুড়ি উৎসবের আয়োজন করা হয় যা শিক্ষার্থী ও দর্শনার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট