1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বেলকুচিতে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত  - নব দিগন্ত ২৪
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

বেলকুচিতে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত 

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ১৩৮ বার পড়া হয়েছে

 

এম এ সালাম, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা ২নং রাজাপুর ইউনিয়ন সমেশপুর মাঠে শহিদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলার শুভ উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপির রাজশাহী বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আমিরুল ইসলাম খাঁন আলিম।

 

প্রধান অতিথির বক্তব্যে আমিরুল ইসলাম খাঁন আলিম যুব সমাজ ও তরুণদের উদ্যেশে বলেন তোমরা সবাই মাদকে আসক্ত না হয়ে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সচেতন মূলক কাজ কর্মে জীবন গড়ে তোলার আহবান জানিয়ে এই খেলায় দর্শকদের মনোরম পরিবেশে খেলার আনন্দ উপভোগ করে দেওয়ায় আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান তিনি।

 

 

আজ শনিবার বিকেলে (৫ এপ্রিল) বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব বনি আমিন এর সভাপতিত্বে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব মোঃ রুহুল আমিন মন্টু।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী জামাল উদ্দিন ভূইয়া, সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডল, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক আহবায়ক নূরুল ইসলাম গোলাম, সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য গোলাম আজম, থানা বিএনপির সদস্য রেজাউল করিম, পৌর বিএনপির সদস্য মামুন হোসেন বরাদ, সমেশপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম আকন্দ।

 

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি গাজী আব্দুল জব্বার আকন্দ, সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন খাঁন আলো, সাবেক ইউপি সদস্য জুয়েল সরকার, রাজাপুর ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাহমুদুল হাসান হিটন, রাজাপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ডাঃ আলী আশরাফ সহ মাঠের চারদিকে হাজার হাজার দর্শনার্থীরা উপস্থিত ছিলেন।

 

উক্ত খেলায় নিউ সোনালী সংঘ বনাম প্রাণীসেবা ফুটবল একাদশ অংশ গ্রহণ করে, প্রাণীসেবা ফুটবল একাদশকে ২-০ গোলে হারিয়ে নিউ সোনালী সংঘ ভারেরচর কামারখন্দ বিজয় লাভ করে।

 

পরে প্রাণীসেবা ফুটবল একাদশকে রানার্সআপ হিসেবে ৩০ হাজার টাকা ও নিউ সোনালী সংঘ কে উইনার্সআপ হিসেবে ৫০ হাজার টাকা পুরস্কার তুলে দেন প্রধান অতিথি আমিরুল ইসলাম খাঁন আলিম।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট