1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
ভারতের পেট্রোল সীমান্তে বিজিবি ও বিএসএফ সীমান্তে সমন্বয়ে সভা অনুষ্ঠিত - নব দিগন্ত ২৪
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

ভারতের পেট্রোল সীমান্তে বিজিবি ও বিএসএফ সীমান্তে সমন্বয়ে সভা অনুষ্ঠিত

মনা
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ১৬৪ বার পড়া হয়েছে

মনা যশোর প্রতিনিধিঃ

বেনাপোলের বিপরীতে ভারতের পেট্রাপোল সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর মধ্যে সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ভারতের পেট্রাপোল আইসিপি’র সম্মেলন কক্ষে বিজিবি’র খুলনা সেক্টর ও বিএসএফের কলকাতা সেক্টর এর মধ্যে সীমান্ত সমন্বয় সভা শুরু হয়। দুপুরের পর সভা শেষ হয়। বেলা ৪টা ১৭ মিনিটে খুলনা সেক্টর সদর দপ্তরের অতিরিক্ত পরিচালক (অপারেশন) মেজর মো. খসরু রায়হান এক প্রেস নোটে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সভায় বিজিবি’র খুলনা সেক্টর কমান্ডার কর্নেল মো. মেহেদী হাসান চৌধুরী এর নেতৃত্বে ১০ সদস্যের বিজিবি প্রতিনিধিদল অংশগ্রহণ করেন। বিজিবি প্রতিনিধিদলে খুলনা সেক্টরের অধীনস্থ যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক, অন্যান্য স্টাফ অফিসারসহ অন্যান্য পদবীর বিজিবি সদস্যগণ উপস্থিত ছিলেন। অপরদিকে, বিএসএফ কোলকাতা সেক্টরের সেক্টর কমান্ডার ডিআইজি তারনি কুমার এর নেতৃত্বে ১০ সদস্যের বিএসএফ প্রতিনিধিদল সমন্বয় সভায় অংশগ্রহণ করেন। সভায় ভারত-বাংলাদেশ সীমান্ত ও দু‘দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়াদি নিয়ে অত্যন্ত ফলপ্রসু আলোচনা হয় বলে তিনি জানান। এর আগে বিজিবি‘র প্রতিনিধিদলকে ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অর্ণার প্রদান করেন বিএসএফের কর্মকর্তারা।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট