1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
ভিপি নূরসহ নেতাদের ওপর হামলার প্রতিবাদে বগুড়ায় গণধিকার পরিষদের বিক্ষোভ - নব দিগন্ত ২৪
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

ভিপি নূরসহ নেতাদের ওপর হামলার প্রতিবাদে বগুড়ায় গণধিকার পরিষদের বিক্ষোভ

আতিকুর রহমান
  • প্রকাশিত: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ১৭৮ বার পড়া হয়েছে

আতিকুর রহমান, টাপ রিপোর্টার: ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরসহ নেতাদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বগুড়া জেলা গণধিকার পরিষদ। শনিবার বেলা সাড়ে ১২টার দিকে শহরের ঐতিহাসিক সাতমাথায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, শান্তিপূর্ণ মিছিলে আওয়ামী দোসর জাতীয় পার্টির সন্ত্রাসীরা হামলা চালায়। এতে ভিপি নূর, বগুড়া জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মিজানুর রহমান পলাশসহ শতাধিক নেতা-কর্মী আহত হয়েছেন। তারা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, শান্তিপূর্ণ কর্মসূচিতে এ ধরনের হামলা গণতন্ত্রের জন্য হুমকি। অবিলম্বে জাতীয় পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করার দাবি জানান তারা। বক্তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, ভিপি নূরের কিছু হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। হামলাকারীদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, অন্যথায় আন্দোলন অব্যাহত থাকবে। সমাবেশে কেন্দ্রীয় কমিটির নেতা খোরশেদ আলম, এম এস এ মাহমুদ, জেলা সভাপতি নুরুজ্জামান জুয়েল, সাধারণ সম্পাদক ডা. মেহেরুল আলম মিশু, যুব অধিকারের সাবেক সভাপতি এসকে সুমন হাসানসহ অন্যরা বক্তব্য দেন। সমাবেশ শেষে নেতাকর্মীরা মিছিল নিয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে স্লোগান দেন।##

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট