1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
মণিরামপুর থানা পুলিশের অভিযানে এজাহারনামীয় ও ২১ (একুশ)বোতল রেক্টিফাইড স্পিরিড এ্যালকোহল উদ্ধার সহ গ্রেফতার-৩ - নব দিগন্ত ২৪
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
সর্বশেষ :
রাজৈরে সাংবাদিকের মাতৃবিয়োগে দোয়া মাহফিল ডিমলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে একই পরিবারের দুই শিশুর মৃত্যু নওগাঁ জেলা পুলিশের গত মধ্যরাতে বড় ধরনের মাদকবিরোধী অভিযান : বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৯০ কেজি গাজা (যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা), সহ দুইজন বড় মাদক ব্যবসায়ী গ্রেফতার সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয়ের ১০ বছর কারাদণ্ড

মণিরামপুর থানা পুলিশের অভিযানে এজাহারনামীয় ও ২১ (একুশ)বোতল রেক্টিফাইড স্পিরিড এ্যালকোহল উদ্ধার সহ গ্রেফতার-৩

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ৭৩ বার পড়া হয়েছে

মনা যশোর প্রতিনিধিঃ
মণিরামপুর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ বাবলুর রহমান খান এর নের্তৃত্বে ইং ০৩/০৮/২০২৫ খ্রিঃ তারিখ মণিরামপুর থানা পুলিশ কর্তৃক এসআই/ অপর্ণা বিশ্বাস সংগীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনাকালে মণিরামপুর থানার মামলা নং- ০৭, তাং- ০৩/০৮/২০২৫ খ্রিঃ, ধারা- ৩৭৯/৪১১ এজাহারনামীয় আসামী ১। হানজালা (২০) ও ২। মোঃ রবিউল ইসলাম আকাশ (২৫) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের হেফাজত হতে ০১টি চোরাইকৃত ছাগল উদ্ধার করা হয়। ছাগলের মূল্য অনুমান ১৫,০০০/- টাকা।

অপর অভিযানে এসআই/ তুহিন হোসেন, এএসআই ইমরান হোসেন সংগীয় ফোর্সসহ ইং ০৪/০৮/২০২৫ খ্রিঃ তারিখ রাত ০০:১৫ ঘটিকার সময় মণিরামপুর থানাধীন মনিরামপুর পৌরসভার ০৩নং ওয়ার্ড মনিরামপুর গ্রামের জনৈক দাউদ মটরস্ এর সামনে পাঁকা রাস্তার পাশে থেকে বরুণ বিশ্বাস (৩৩) কে গ্রেফতার করে। আসামীর হেফাজত হতে ২১ (একুশ)বোতল রেক্টিফাইড স্পিরিড এ্যালকোহল উদ্ধার করে যার ওজন ২.১ লি, মূল্য অনুমান ৬,৩০০/- টাকা। আসামীর বিরুদ্ধে মনিরামপুর থানার মামলা নং-০৮, ইং ০৪/০৮/২০২৫ খ্রিঃ তারিখ ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণীর ২৪(ক) মামলা রুজ হয়।

আসামীদের ইং ০৪/০৮/২০২৫ খ্রিঃ তারিখ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

আসামীদের নাম ও ঠিকানাঃ

১। নামঃ- হানজালা (২০)
পিতাঃ- মৃত মোলাম বিশ্বাস
সাংঃ- বালিয়াঘাট
থানাঃ- কোতয়ালী
জেলাঃ- যশোর।

২। মোঃ রবিউল ইসলাম আকাশ (২৫)
পিতাঃ- মোঃ সিরাজুল ইসলাম
সাংঃ- ধোপাপাড়া (রাজারহাট)
থানাঃ- কোতয়ালী
জেলাঃ- যশোর।

৩। বরুণ বিশ্বাস (৩৩)
পিতাঃ- মাধব বিশ্বাস
সাংঃ- মনিরামপুর
থানাঃ- মনিরামপুর
জেলাঃ- যশোর।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট