1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
মতিঝিলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিচয়ে ডাকাতি প্রস্তুতিকালে সংঘবদ্ধ ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ ওয়ারী বিভাগ - নব দিগন্ত ২৪
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
সর্বশেষ :
মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস” উপলক্ষে স্বাধীনতা ও বিজয় স্মৃতিস্তম্ভে গোপালগঞ্জ জেলা পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন পুলিশ সুপার মহোদয়ের ট্রাফিক অফিস, যশোরের বার্ষিক পরিদর্শন যশোর সুপারের কার্যালয়ে এএসআই (নিরস্ত্র) হতে এসআই (নিরস্ত্র) পদে পদোন্নতি প্রাপ্ত হওয়ায় র‌্যাংক ব্যাজ পরিধান ডিমলায় নব নির্বাচিত সংসদ সদস্যর ঈদ পূর্ণমিলনী সভা অনুষ্ঠিত বগুড়ায় ছুরিকাঘাতে বিএনপি কর্মী নিহত রাজৈরে ফল ব্যবসায়ী জাকির শেখকে কুপিয়ে হত্যার অভিযোগ, জেরে বসতবাড়িতে আগুন। হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে ঈদে বিনোদন প্রেমীদের ভীড় যশোর নাভারনে ১৭ বছর পর ফের সচল হচ্ছে ঐতিহ্যবাহী পশুর হাট খুলনা পুলিশ সুপারের কার্যালয় পদোন্নতিপ্রাপ্ত সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিয়ে সম্মাননা প্রদান হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে ঈদে বিনোদন প্রেমীদের ভীড়

মতিঝিলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিচয়ে ডাকাতি প্রস্তুতিকালে সংঘবদ্ধ ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ ওয়ারী বিভাগ

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ৬৯ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
রাজধানীর মতিঝিল এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিচয়ে ডাকাতি প্রস্তুতিকালে সংঘবদ্ধ ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-ওয়ারী বিভাগ।

গ্রেফতারকৃতরা হলো-১। আব্দুল মান্নান (৩৫), ২। রিয়াদ হোসেন (৩৭), ৩। আব্দুল জলিল (৪০), ৪। মোঃ মতিউর রহমান ওরফে মতিন খাঁন ওরফে মতিন চোরা (৩৭), ও ৫। পরেশ অধিকারী (৩৫)। এসময় তাদের হেফাজত হতে ডাকাতির কাজে ব্যবহৃত ০২ টি কালো রংয়ের RAB লেখা কটি, ১টি কালো রংয়ের ওয়াকিটকি ও ১টি হ্যান্ডকাফ উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১৬ জুলাই ২০২৫ খ্রি.) রাত ১১:১০ ঘটিকায় মতিঝিল থানাধীন বলাকা চত্বর এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।

ডিবি-ওয়ারী বিভাগ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পাওয়া যায় কতিপয় দুষ্কৃতকারী মতিঝিল থানাধীন বলাকা চত্বর এলাকায় ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে ডিবি-ওয়ারী বিভাগের একটি চৌকস টিম সেখানে অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় ৪/৫ জন ডাকাত সদস্য কৌশলে পালিয়ে যায়। এ ঘটনায় গ্রেফতারকৃত ও পলাতকদের বিরুদ্ধে মতিঝিল থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, তারা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা ব্যাংক থেকে বড় অংকের টাকা উত্তোলনকৃত গ্রাহককে টার্গেট করতো। পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে উত্তোলনকৃত টাকা ডাকাতি করতো ।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট