1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
মহান বিজয় দিবস উপলক্ষে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, শিক্ষার্থীদের সমাবেশ, মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শনী ও কুচকাওয়াজ অনুষ্ঠিত - নব দিগন্ত ২৪
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
সর্বশেষ :
সলঙ্গায় তারিকুল হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন ডিমলায় সংবাদ প্রকাশের পর দুই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কারণ দর্শানোর নোটিশ কেক কাটা ও আলোচনা সভার মধ্যদিয়ে সান্তাহারে দৈনিক করতোয়ার সুবর্ণজয়ন্তী উদযাপণ বগুড়া আদমদীঘিতে পৃথক অভিযানে গ্রেপ্তার-৩ বগুড়া আদমদীঘিতে পৃথক অভিযানে গ্রেপ্তার-৩ রাজৈরে এসএসসি পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা। রাজৈর উপজেলা বাজিতপুর ইউনিয়নের সেলিম সরদারের বিরুদ্ধে মিথ্যা মানবপাচার এর অভিযোগ দিয়ে প্রবাসী পরিবার কে হেনস্থা। মাদারীপুর সদর উপজেলা শিরখাড়া ইউনিয়নে ছেলের হাতে মায়ের মৃ/ত্যু বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন এর রাজৈর উপজেলা শাখা আংশিক কমিটি গঠন।

মহান বিজয় দিবস উপলক্ষে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, শিক্ষার্থীদের সমাবেশ, মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শনী ও কুচকাওয়াজ অনুষ্ঠিত

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৭ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস, ২০২৫ উদযাপন উপলক্ষে নরসিংদী জেলা স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের সমাবেশ, মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শনী ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংদী জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আনোয়ার হোসাইন এবং নরসিংদী জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক মহোদয়।

কুচকাওয়াজে নরসিংদী জেলা পুলিশের একটি চৌকস দল অংশগ্রহণ করে। এছাড়া আনসার-ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, কারা অধিদপ্তর, বিভিন্ন স্কুল-কলেজর ছাত্র-ছাত্রীদের নিয়ে গঠিত কন্টিজেন্ট সমূহ অংশগ্রহণ করে। কুচকাওয়াজ শেষে বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরা পৃথকভাবে বিভিন্ন ধরনের মনোজ্ঞ ডিসপ্লে পরিবেশন করে।

কুচকাওয়াজ এবং স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের দলগত মনোজ্ঞ ডিসপ্লে পরিবেশন শেষে বিজয়ীদের পুরস্কার প্রদান করেন সম্মানিত জেলা প্রশাসক ও পুলিশ সুপার মহোদয়।

এসময় বীর মুক্তিযোদ্ধাগণ, জেলা প্রশাসন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ নরসিংদী জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ এবং অত্র জেলার সর্বস্তরের জনসাধারণগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট