1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
মহেন্দ্রদী জালালখাঁর বাড়ী জামে মসজিদে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত। - নব দিগন্ত ২৪
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

মহেন্দ্রদী জালালখাঁর বাড়ী জামে মসজিদে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত।

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: রবিবার, ২২ মার্চ, ২০২৬
  • ১২৮ বার পড়া হয়েছে

মাহামুদুল হাসান ​রনি
মাদারীপুর জেলা প্রতিনিধি

​যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে মাদারীপুরের রাজৈর উপজেলার মহেন্দ্রদী জালালখাঁর বাড়ী জামে মসজিদে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ মার্চ) সকাল ৮:৩০ মিনিটে মসজিদের ঈদগাহ ময়দানে এই জামাত শুরু হয়।
​নামাজ শেষে পবিত্র ঈদুল ফিতরের তাৎপর্য তুলে ধরে খুতবা পাঠ এবং মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ আখেরী মোনাজাত পরিচালনা করেন মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোঃ হাফিজুর রহমান।
​উক্ত ঈদের জামাতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের পাশাপাশি বিপুল সংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম রাজৈর উপজেলা শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক মোঃ মাহমুদুল হাসান।
​এছাড়াও নামাজে শরিক হন বিশিষ্ট সমাজসেবক হাজী মোঃ মনু হাওলাদার, বিশিষ্ট ব্যবসায়ী জামাল হাওলাদার, সাবেক মেম্বার সেলিম বেপারী, জালাল বেপারী, মাঈন উদ্দিন হাওলাদার, সাহ আলম সিকদার, গিয়াস শেখ, রুশু শেখ, লতিফ শেখ, ও শাহবুদ্দিন শিকদার।
​প্রবাসীদের মধ্য থেকে উপস্থিত ছিলেন মালয়েশিয়া প্রবাসী জাকির হাওলাদার, সৌদি আরব প্রবাসী পলাশ বেপারী, কাতার প্রবাসী বেল্লাল শিকদার ও সৌদি আরব প্রবাসী রুবেল বেপারী সহ অত্র এলাকার সর্বস্তরের মুসল্লিগণ। নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সাথে কোলাকুলির মাধ্যমে ঈদের শুভেচ্ছা ও আনন্দ ভাগাভাগি করে নেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট