1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
মাদক ও অস্ত্রের বিরুদ্ধে তথ্য দিতে আপনার পরিচয় লাগবে না: পুলিশ সুপার, খুলনা - নব দিগন্ত ২৪
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
সর্বশেষ :
বগুড়ায় সাড়ে ৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে রাণীশংকৈলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ বগুড়া শিবগঞ্জে ৬৫ লক্ষ ৫০ হাজার টাকার নকল সিগারেটসহ ৩ জন গ্রেফতার ১০ টি মাদক মামলার আসামী জাফর হাওলাদার ২৮ পিস ইয়াবাসহ আটক করেছে ডিবি পুলিশ খুলনা ৩০ পিস ইয়াবা, মাদক বিক্রয়লব্ধ নগদ ৪৯,১৮০ টাকা এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেলসহ ২ জনকে আটক করেছে সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ মধ্যরাতে ডিবির অভিযান: ২০ কেজি গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার যশোরে ডিবি পুলিশের অভিযানে ৪৫ (পঁয়তাল্লিশ) বোতল অবৈধ মাদকদ্রব্য ESkuf Cough Syrup সহ আটক-১ যশোর শার্শায় ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুষকার বিতরণ ঝুঁকিপূর্ণ,যৌন শোষণ ও পাচারের শিকার শিশুদের আইনী সুরক্ষায় জন্ম নিবন্ধন এখন অপরিহার্য বগুড়া সান্তাহারে রেললাইনের পাশে থেকে হাত-পা ভাঙা মারাত্মক জখম আহত ১ নারীকে উদ্ধার

মাদক ও অস্ত্রের বিরুদ্ধে তথ্য দিতে আপনার পরিচয় লাগবে না: পুলিশ সুপার, খুলনা

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬
  • ১৪৫ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
আজ ০৬ জানুয়ারী ২০২৬ ইং তারিখে ডুমুরিয়া থানা পুলিশের আয়োজনে থানা চত্বরে সুধী সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে খুলনা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান, সাধারণ নাগরিকদের উদ্দেশ্যে এ কথা বলেন, আরো বলেন আপনাদের জন্য আমার অফিস সব সময় উন্মুক্ত যে কোন প্রয়োজনে চলে আসবেন আমার অফিসে।

উক্ত অনুষ্ঠানে ধর্ম-বর্ণ-নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। থানা এলাকায় বসবাসরত বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদের দৈনন্দিন আইন শৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন সমস্যার কথা পুলিশ সুপার মহোদয়ের নিকট তুলে ধরেন। পুলিশ সুপার মহোদয় সকল সমস্যা সমাধানের আশ্বাসের পাশাপাশি মাদক ও অস্ত্রের বিরুদ্ধে অভিযান পরিচালনায় সকল সুধী জনের সার্বিক সহযোগিতা চান।

সভা শেষে পুলিশ সুপার থানায় কর্মরত অফিসার এবং ফোর্স এর উদ্দেশ্যে আগামী সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে করতে আইন শৃঙ্খলা রক্ষার্থে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন জনাব এস, এম, আল-বেরুনী, অতিরিক্ত পুলিশ সুপার, প্রশাসন ও অর্থ; জনাব মোঃ খাইরুল আনাম, বিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার, বি-সার্কেল; জনাব কামাল হোসেন, অফিসার ইনচার্জ ডুমুরিয়া থানা সহ প্রিন্ট ইলেকট্রিক মিডিয়া সাংবাদিক ও সুধীবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট